বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে তরঙ্গ ছাত্র কল্যান পরিষদের শিক্ষা বৃত্তি, কৃতি শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১০:০১ পিএম
মতলব উত্তরে তরঙ্গ ছাত্র কল্যান পরিষদের শিক্ষা বৃত্তি, কৃতি শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনা
চাঁদপুরের মতলব উত্তরের ঐতিহ্যবাহী ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ” তরঙ্গ ছাত্র কল্যান পরিষদ” এর উদ্যোগে ২৬ জানুয়ারি (রোববার) দুপুরে ওটারচর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষা বৃত্তি,কৃতি শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম।
বক্তব্যে তিনি শিক্ষার্থীদের পড়াশুনার মাধ্যমে জ্ঞানার্জনের পাশাপাশি আদর্শ মানুষ হতে ব্যক্তিগত আদব ও নৈতিকতার বিষয়ে গুরুত্ব দেবার জন্য পরামর্শ দেন।
বক্তব্যে তিনি তরঙ্গ ছাত্র কল্যাণ পরিষদের এরূপ আয়োজনকে স্বাগত ও সংগঠনের সফলতা কামনা করেন।
বিশেষ  অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  বিদ্যলয়ের অবসরপ্রাপ্ত  শিক্ষক মতিউর রহমান চৌধুরী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, অবসরপ্রাপ্ত শিক্ষক গিয়াস উদ্দিন প্রধান,অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল মালেক সরকার, অবসরপ্রাপ্ত শিক্ষক জহিরুল ইসলাম প্রধান, অবসরপ্রাপ্ত শিক্ষক শাহজালাল প্রধান।
তরঙ্গ ছাত্র কল্যান পরিষদ”এর সভাপতি ইঞ্জিনিয়ার কায়সার আহমেদ খানের সভাপতিত্বে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী আকবর প্রধানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন তরঙ্গ ছাত্র কল্যান পরিষদের সাবেক সভাপতি মো: নাজমুল হক সুমন।
বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল আমিন ঢালী,সিনিয়র শিক্ষক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন, ওটার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আশিকুজ্জামান,তরঙ্গ ছাত্র কল্যান পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন মাষ্টার প্রমুখ।
অনুষ্ঠানে তরঙ্গ ছাত্র কল্যাণ পরিষদ ছাত্র – শিক্ষকদের জন্য ক্রীড়া সামগ্রীও বিতরণ করেন।
পরিশেষে সকল মৃত ও জীবিত শিক্ষক, শিক্ষার্থী, এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital