শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাসিক আইনশৃংখলা ও সাধারণ সভা

যুগের সাথে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে : ইউএনও সৈকত

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৭:১৯ পিএম
যুগের সাথে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে : ইউএনও সৈকত

চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাসিক আইনশৃংখলা ও সাধারণ সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।

চাঁদপুর সদর উপজেলা পরিষদের জানুয়ারি মাসের মাসিক সাধারণ সভা ও আইনশৃংখলা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ জানুয়ারী (বুধবার) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক আইনশৃংখলা ও সাধারণ সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।
সভা প্রধানের বক্তব্যে তিনি বলেন, সরকারের নতুন বছরে আমরা নতুন ভাবে বাস্তবায়নে কাজ করবো। আমাদের পিছিয়ে থেকে লাভ নেই, তাই যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে।
তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা আমাদের বরাবরের মতোই ভালো। আইন-শৃঙ্খলা যত শক্ত অবস্থানে থাকে মাদকের ব্যবসা ততই কম থাকে। সামনে পবিত্র মাহে রমজান সকলকে সতর্ক থাকতে হবে। চাঁদপুর উপজেলা পরিষদ হবে অন্যান্য উপজেলা থেকে মডেল উপজেলা। এই লক্ষ্যে আমরা সবার সহযোগিতা নিয়ে সরকারের পাশে থেকে কাজ করে যাবো।
তিনি আরো বলেন, এই উপজেলার প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড এবং গ্রামের জনগণের চাহিদা অনুযায়ী তালিকা করে প্রকল্প নেওয়া হবে। উপজেলা পরিষদের বরাদ্দ প্রকল্প কাজে সঠিকভাবে ব্যয় হবে।
চাঁদপুর সদর উপজেলা এলজিইডির ভারপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী মোঃ তাহসিনুল হোসেন মুকুলের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার তপন রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার ভব রঞ্জন দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক মিলন, উপজেলা সমাজসেবা অফিসার জামাল উদ্দিন, যুব উন্নয়ন অফিসার মনির হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকতা মির্জা ওমর ফারুক, উপজেলা সমবায় অফিসার নাজমুন্নাহার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শফিকুর রহমান, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মেহেদী হাসান মামুন, উপজেলা খাদ্য কর্মকতা শংকর চন্দ্র অধিকারী।
এ সময় চাঁদপুর সদর উপজেলা পরিষদের বিভাগীয় কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital