বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে পথশিশু ও হত দরিদ্রদের মাঝে নবজাগরণ গোল্ডেনের খাবার বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৫:৪৮ পিএম
চাঁদপুরে পথশিশু ও হত দরিদ্রদের মাঝে নবজাগরণ গোল্ডেনের খাবার বিতরণ

নবজাগরণ গোল্ডেন চাঁদপুরের উদ্যোগে পথশিশু ও হত দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন সদর উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।

চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে পথশিশু ও হত দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করল নবজাগরণ গোল্ডেন চাঁদপুর নামের একটি সামাজিক সংগঠন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল দশটায় শহরের বড় ষ্টেশনে পথশিশুদের নিয়ে এ আয়োজন করে নবজাগরণ গোল্ডেন চাঁদপুর পরিবারের সদস্যরা।

খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়া।

Model Hospital

এ আয়োজনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নবজাগরণ গোল্ডেন চাঁদপুর সংগঠনের কোষাধ্যক্ষ ইয়াসিন খান নয়ন।

প্রায় দুই শতাধিক পথশিশুর মাঝে খাবার বিতরণ করা হয়। সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে কার্যক্রম পরিচালনায় এবং এর পাশাপাশি মানুষের কল্যাণের জন্য সবসময় চেষ্টা করে যাচ্ছে এবং সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

খাবার পেয়ে রাতুল নামের পথশিশু বলে, ‘অনেক দিন এই রহম ভালো খাওন খাই না। স্যার, আমরা প্যাটে খিদ্যা নিয়্যা রাস্তায় রাস্তায় ঘুরি। আইজ আপনেরা মোগো এক বেলার খাবার দিলেন, কী যে আনন্দ লাগতাচে স্যার, তা আপনাগো কইতে পারুম না। বির‌্যানি দিলেন, কত দিন যে হইল, এত সুন্দর খাবার মোগো ভাগ্যি জোটে না।’

এসময় উপস্থিত ছিলেন, নবজাগরণ গোল্ডেন চাঁদপুর সংগঠনের উপদেষ্টা মোঃ কালাম, সাবেক সেনা কর্মকর্তা আজমল হোসেন মিরন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কাউছার হোসেন রায়হান, মোঃ রবিউল ইসলাম রুবেল, সংগঠনের সদস্য তানভীর হোসেন, সৈকত হোসেন আমিন, সজীব হোসেন শুভ, সদস্য সায়েম হোসেন।

প্রসঙ্গত, ২০২৪ সালে চাঁদপুরের কিছু নিবেদিতপ্রাণ মানবিক যুব তরুণের উদ্যোগে গড়ে ওঠে ‘ নবজাগরণ গোল্ডেন চাঁদপুর’। যাত্রা শুরুর পর থেকে সমাজসেবা ও জনসেবামূলক নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সংগঠনটি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital