শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৯:৪৬ পিএম
চাঁদপুরের শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে ইউনিয়নের মান্দারী তাজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক শাহ জালাল মিশন।
ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল মিজির পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চাঁদপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ জসিম উদ্দিন (মেহেদী হাসান)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান সাগর, সদস্য মনিরুজ্জামান মানিক পাটওয়ারী, জাহাঙ্গীর আলম মিন্টু, একেএম ফজলুল হোক সেলিম, আবু তাহের খোকন, বাকের খন্দকার, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ মাষ্টার।
সভায় বক্তারা বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। দীর্ঘ ১৬ বছরেরও অধিক সময় জুলুম, অত্যাচার সহ্য করে আমরা এই পর্যন্ত এসেছি।
ফ্যাসিস্ট, জালিম সরকারকে হঠাতে গিয়ে আন্দোলনে যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদের জান্নাতবাসী করুন। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। বক্তারা আরো বলেন, শাহমাহমুদপুর ইউনিয়নের নেতাকর্মীরা ফ্যাসিস্ট সরকারের অন্যায় অবিচারের সঙ্গেও যুদ্ধ করে এই ইউনিয়নের মানুষের অধিকার আদায়ে কাজ করে গেছেন। তারা সবসময় বিএনপির আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন।
কর্মীদের উদ্দেশে বলেন, এক ইউনিয়নে একাধিক কমিটি করার কোন সুযোগ নেই। আমরা যাদের নেতৃত্বে আছি তাদের আওতাধীন কমিটিই গুরুত্ব পাবে। তাই জাতীয় প্রয়োজনে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
আমরা যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী, আমরা কেউ উত্তাপ ছড়াব না। কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘঠে সে জন্য সবাইকে সতর্ক থাকার আহবান জানান। আগামীতে দলের সাংগঠনিক কার্যক্রম মজবুত করতে সবাইকে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে।
এসময় শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ফখরুল আমিন সুমন, সহ সভাপতি মজিবুর রহমান ঢালী, জাহাঙ্গীর আলম খান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, বিল্লাল পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, সহ সাংগঠনিক সম্পাদক মহসিন তপদার, যুব বিষয়ক সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, দপ্তর সম্পাদক তৌহিদ মোল্লা, জেলা যুবদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম বাবলু, জেলা যুবদল নেতা মোশারফ কারী, নাহিদ হায়দার খান, ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউপি সদস্য মনিরুজ্জামান পাটওয়ারী, সহ সভাপতি আরিফ তালুকদার, সাধারণ সম্পাদক মাহবুব গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন কুসুম, জহির বেপারী, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক বিল্লাল মল্লিক, সাবেক ছাত্রদল নেতা হানিফ মাহমুদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা গাজী নুর আলম, নূর মোহাম্মদ, রাশেদ নিজাম রাজু, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশেক এলাহী, সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়ন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি সোহাগ খান, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সার্ভেয়ার, ইউনিয়ন তাঁতীদলের সভাপতি শাহাদাত গাজী, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মল্লিক সহ ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital