বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর সভাপতি নাছির, সম্পাদক বায়েজিদ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৯:৫৬ পিএম
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর সভাপতি নাছির, সম্পাদক বায়েজিদ

ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলনের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি শুক্রবার বিকেল ৪টায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন।
তিনি বলেন,‌ একটি জাতিকে ধ্বংস করতে চাইলে তার শিক্ষাব্যবস্থা ও সাংস্কৃতিকে ধ্বংস করতে হয়। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ও সংস্কৃতির ওপর শকুনের দৃষ্টি পড়েছে। আমরা দেখেছি স্বৈরাচার আওয়ামী শাসনামলে এদেশের শিক্ষা ও সংস্কৃতিকে ধ্বংস করে দেয়া হয়েছে। শুধু তাই নয়, বিগত সময়ের যে সকল রাজনৈতিক দলগুলো এদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তারা তাদের ছাত্র সংগঠনগুলোকে ক্ষমতার ঢাল হিসেবে ব্যবহার করেছে। তারা ক্ষমতায় যাওয়ার এবং ক্ষমতা পাকাপোক্ত করার জন্য শিক্ষার্থীদের ব্যবহার করেছে। ফলে ছাত্র সংগঠনগুলো শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত না করে শিক্ষাঙ্গনে নিজেদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করেছে।
তিনি আরো বলেন, বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়েছে। তবে এখনো বিভিন্ন সেক্টরে বৈষম্য রয়ে গেছে। স্বাধীনতা পরবর্তী সময়ে থেকে এই পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের নেতাদের ভাগ্যের পরিবর্তন হলেও আপামর জনতার ভাগ্যের উন্নতি হয়নি। এই বৈষম্য দূর করতে হলে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার কোন বিকল্প নেই। ইসলামী ছাত্র আন্দোলনের প্রত্যেকটি নেতাকর্মীরা দেশপ্রেম, ঈমান, ইসলাম, এবং মানবতার ব্যাপারে সজাগ থাকতে হবে। আমরা নতুন করে আমার দেশের রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থা গড়তে চাই। আগামীর বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র গঠন করার জন্য পীর সাহেব চরমোনাই হাতকে শক্তিশালী করার জন্য ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুহা.হাবিবুর রহমান এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক কেএম মাসুদুর রহমান।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার শাখার সভাপতি আব্দুল মোতালেব চৌধুরীর সভাপতিত্বে ও সদর উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মুহা.নাছির উদ্দিন বাহাদুরের পরিচালনায় এছাড়া বক্তব্য রাখেন,একে মোখতার হোসেন ও মুহাম্মদ ফরিদ উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনের মাধ্যমে আগামী ১ বছরের জন্য সদর উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি হিসেবে নাছির উল্লাহ বাহাদুর, সহ-সভাপতি মোঃ ওমর ফারুক ও সাধারণ সম্পাদক পদে হোসাইন আহমেদ বায়েজিদ নির্বাচিত হন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।