বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ডিবি পরিচয়ে  ডাকাতির চেষ্টা, আটক ৩

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২০ পিএম
মতলব উত্তরে ডিবি পরিচয়ে  ডাকাতির চেষ্টা, আটক ৩
চাঁদপুরের মতলব উত্তরে গোয়েন্দা সংস্থার (ডিবি) সদস্য পরিচয়ে উপজেলার ঠাকুরপাড়া গ্রামে ডাকাতির চেষ্টা করা হয়।
এসময় ৩ জনকে আটক ও ১টি মিনি ট্রাক আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মতলব উত্তর থানার এসআই দেলোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স তাদের আটক করে থানায় নিয়ে যান। শনিবার (১ ফেব্রুয়ারী) সকালে উপজেলার ঠাকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটি
খবিরের স্ত্রী কোহিনুর জানান, ঘটনার দিন সকালে একটি নীল রংয়ের মিনি ট্রাকে ডিবি পরিচয়ে সংঘবদ্ধ চক্র খবির উদ্দিনের বাড়ীতে প্রবেশ করে। পরিবারের লোকজনদের কাছে চাঁদপুর ডিবি কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দেন। খবির উদ্দিনের বিরুদ্ধে মামলা আছে বলে ভয়ভীতি প্রদর্শন করেন। বাড়ীর চারদিক ঘুরে বাড়ীতে থাকা গরু গুলো গাড়ীতে উঠাতে বলেন। বাড়ীর লোকজন কোন কথা  বলার পূর্বেই গরু গাড়ীতে উঠালে প্রতিবেশী আফজাল তাদের কথাবার্তায় রহস্যজনক মনে করে তাদের আটক করেন। তাহার নিষেধে আটককৃতরা কর্ণপাত না করে গাড়ী চালিয়ে নিয়ে আসেন।
পুনরায় ফরাজীকান্দি পরিষদ সংলগ্ন এলাকায় আসলে পুনরায় নুরুল কবির নামে একজন আবারো গাড়ী আটক করে আমিরাবাদ বাজারে নিয়ে যান। সেখানে আসল ঘটনার রহস্য উদঘাটন হয়। পরে জানাযায়, উল্লেখিত খবির উদ্দিনের কাছে পাওনা টাকা উদ্ধারের লক্ষে একটি অভিযোগ দায়েরসহ এ অপকৌশল গ্রহণ করে আটককৃতরা।
আটককৃতরা হলেন, উত্তর বাইস পুর গ্রামের ফকির চাঁনের ছেলে হাজী কবির (৪৫), গজরা কৃষ্ণপুর গ্রামের মিজান গাজীর ছেলে গোলাম রাব্বী (২৫), চাপাইনবাব গঞ্জের শওকত আকবরের ছেলে সাদ্দাম (৩৪)।
এ ব্যাপারে মতলব উত্তর থানার ওসি রবিউল হক বলেন, অভিযোগ পেলে আটককৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital