বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন 

ছেংগারচর পৌর বণিক সমবায় সমিতির নির্বাচন 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫১ পিএম
ছেংগারচর পৌর বণিক সমবায় সমিতির নির্বাচন 
ছেংগারচর পৌর বণিক সমবায় সমিতি লিঃ এর কার্যকরী পরিষদের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার অনুরোধ জানিয়ে আবেদন করেছেন  সভাপতি প্রার্থী কাওসারুল আবেদীন লিটন।
রবিবার তিনি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেন।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সভাপতি প্রার্থী কাওসারুল আবেদীন লিটন আবেদনে লিখেছেন, আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলাধীন ছেংগারচর পৌর বণিক সমবায় সমিতি লিঃ এর নির্বাচন উপজেলা সমবায় কমকর্তা মহোদয়ের তত্বাবধানে ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
এ সমিতি’র প্রায় ৬০০ সদস্য ভোটার রয়েছে। ভোটারদের অভিপ্রায় হলো ভোট কেন্দ্রে যাতে কোনরুপ জোর জবরদস্তি না হয় এবং নিরাপদ পরিবেশ বজায় থাকে তাহা নিশ্চিত করাসহ যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।
কাওসারুল আবেদীন লিটন আবেদনে উল্লেখ করের, নির্বাচনে একজন সভাপতি পদপ্রার্থী। সমিতির সকল সম্মানীত সকল সদস্য ও ভোটারদের সাথে আমি ও অন্যান্য প্রার্থী সকলেই একমত, যাতে নির্বাচনের দিন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিবিঘ্ন ভোট গ্রহণের অনুকূল থাকে এবং কেউ যেন আইন অমান্য করে ভয়-ভীতি প্রদর্শন করতে না পারে কিংবা জোর করে ভোট দিতে বা প্রতিদন্দ্বী প্রার্থীর ভোটাদেরকে ভোট দেয়া থেকে বিরত করতে না পারে সে ব্যবস্থা নিশ্চিত করার জন্য নিবাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ ফোর্স/যৌথ বাহিনী মোতায়েন করা সমীচীন বলে প্রতীয়মান হয়।
আসন্ন ছেংগারচর পৌর বণিক সমবায় সমিতি লিঃ এর নির্বাচনের দিন নিবিঘ্ন ও নিরাপদ ভোট প্রদানের অনুকূল পরিবেশ বজায় রাখা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনোরূপ অবনতি না হয় সে বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কার্যকর ভূমিকা রাখবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital