বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ছাত্রফ্রন্টের বিশ্ব ইসলামী মহা সম্মেলনের লিফলেট বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ১২:২৭ এম
ফরিদগঞ্জে ছাত্রফ্রন্টের বিশ্ব ইসলামী মহা সম্মেলনের লিফলেট বিতরণ

চাঁদপুর (দঃ) জেলা জাকের পার্টি ও জাকের পার্টি ছাত্রফ্রন্টের নেতৃত্বে ইসলামি মহা সম্মেলনের দাওয়াতি লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ।

জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের নির্দেশে জাতীয় ঐক্য গঠনে মহা আহবানে আগামী ৮ থেকে ১১ ই ফেব্রুয়ারী বিশ্ব উরস শরিফ ও বিশ্ব ইসলামি মহা সম্মেলন সামনে রেখে চাঁদপুর (দঃ) জেলা জাকের পার্টি ও জাকের পার্টি ছাত্রফ্রন্টের নেতৃত্বে ইসলামি মহা সম্মেলনের দাওয়াতি কার্যক্রম পরিচালিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী ফরিদগঞ্জ চান্দ্রা বাজার, গাজীপুর, কড়ইতলি, চৌরাঙ্গী ও ফরিদগঞ্জ বাজারে ইসলামি সম্মেলনের দাওয়াতি লিফলেট হাজারো মানুষের মাঝে বিতরণ করেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক্ব আরিফ, ফরিদগঞ্জ ২ নং বালিথুবা ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম , চাঁদপুর দক্ষিণ জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মোঃ মারুফ হোসেন, চাঁদপুর পৌরসভা জাকের পার্টি ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, বাগাদী ইউনিয়ন জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সভাপতি ফয়সাল শেখ।

লিফলেট বিতরণে নেতৃবৃন্দ আগামী ৮, ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি ২০২৫ বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিল, সদরপুর, ফরিদপুরে অনুষ্ঠিত মহা পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানান।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।