বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরের সাদুল্লাপুরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৫৩ পিএম
মতলব উত্তরের সাদুল্লাপুরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা

মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুরে সাবেক যুবদল নেতা রিয়াদ সিকাদারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুরে সাবেক যুবদল নেতা রিয়াদ সিকাদারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারী) রাতে  উপজেলার সাদুল্লাপুরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় লিখিত বক্তব্য রিয়াদ সিকাদার বলেন, আমি ছাত্রজীবন থেকে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত থেকে জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি দেই। সেখানে থেকে ও দলের নেতাকর্মীদের যোগাযোগ রক্ষা করি।
আমি গত ২১ তারিখে প্রবাস হতে থেকে দেশে আসি। ঢাকায় অবস্থান শেষে ৩১ জানুয়ারী জন্মভূমি সাদুল্লাপুরে আসি। এসেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখি। বক্তব্যে চলমান সমাজে বিচার শালিসের নামে টাকা আদায় ও মাদকের বিরুদ্ধে কথা বলি।
আমার ৫ মিনিটের বক্তব্যেকে সুপার এডিট করে বানানো ভিডিও বিভিন্ন আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার প্রচার করা হয়েছে। যা আমার দৃষ্টিগোচর হয়েছে। এই কাল্পনিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে আমি বিস্মিত, হতভম্ভ এবং বাকরুদ্ধ হয়ে পড়ি। আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছে তার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ঘৃণা প্রকাশ করছি। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে আইসিটি এ্যাক্টে মামলা করার প্রস্তুতি গ্রহণ করছি
প্রতিবাদ সভায় সভায় উপস্থিত ছিলেন, সাবেক ওয়ার্ড যুবদলের সভাপতি আবুল কালাম প্রধান, ইউনিয়ন যুবদলের সহ সাধারণ সম্পাদক আজম খান, সাদুল্ল্যাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নুরুল হুদা বাবু পাঠান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান তুলি, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোকন প্রধান, প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন প্রধান, ইউনিয়ন ছাত্রদলের সদস্য হাসান প্রধান প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital