শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় বিদ্যালয়ে সামিয়ার মৃত্যুর ঘটনায় প্রধান শিক্ষক বরখাস্ত

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:১৫ পিএম
কচুয়ায় বিদ্যালয়ে সামিয়ার মৃত্যুর ঘটনায় প্রধান শিক্ষক বরখাস্ত

কচয়ায় বরখাস্তকৃত প্রধান শিক্ষক মাসুক হাসান (ফাইল ছবি)।

অবশেষে চাঁদপুরের কচুয়ায় অগ্নিদগ্ধ শিশু শিক্ষার্থী সামিয়া আক্তারের মৃত্যুর ঘটনায় ৮ শিক্ষককের পর প্রধান শিক্ষক মাসুক হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পারভীন সুলতানা।

সামিয়ার মৃত্যুর ঘটনার পর জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন সাপেক্ষে প্রাথমিকভাবে দায়িত্ব অবহেলা ও গাফিলতির কারণে ৮ শিক্ষককে সাময়িক বরখাস্ত, দপ্তরি কাম নৈশ প্রহরী সুমন মজুমদারের চাকুরি চুক্তি স্থগিত ও প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করার জন্য চট্টগ্রাম বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সুপারিশ পাঠানো হয়।

এর পরিপ্রেক্ষিতে গতকাল (৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উপপরিচালক আতাউর রহমান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে বরখাস্তকৃত শিক্ষকদের বিরুদ্ধে জেলা শিক্ষা অফিসের মামলার শুনানি শেষে প্রয়োজনীয় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁরা স্কুলে নিয়মিত উপস্থিতি হলেও ক্লাস নিতে পারবেন না। তাদের স্থলে অন্য প্রতিষ্ঠান থেকে ৫ জন শিক্ষক ডেপুটেশনে এনে শিক্ষার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়।

Model Hospital

উপজেলার তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল সামিয়া। গত ২১ জানুয়ারি স্কুলে খেলার সময় অগ্নিকান্ডে দগ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ৫ দিন পর জাতীয় বার্ন ইনস্টিটিউটে
সামিয়ার মৃত্যু হয়।

এদিকে অনাকাঙ্গিক্ষত ঘটনা এড়াতে চাঁদপুরের ১ হাজার ১৫৬টি সরকার প্রাথমিক বিদ্যালয় সচেতনতামূলক বার্তা পাঠিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। স্কুল চলাকালীন সময়ে শিক্ষকদের সচেতন থাকার নির্দেশ
প্রদান করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital