শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

১টা বাজলেই ছুটি হয়ে যায় খাজুরিয়া ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:১৭ পিএম
১টা বাজলেই ছুটি হয়ে যায় খাজুরিয়া ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার খাজুরিয়া ওল্ডস্কীম দাখিল মাদ্রাসা অনিয়ম যেখানে নিয়মে পরিনত হয়েছে। দুপুর ১টা বাজলেই মাদ্রাসা প্রতিনিয়ত ছুটি হয়ে যায়। সরকারি নিয়ম রয়েছে সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিষ্ঠান খোলা থাকবে। নিয়ম নীতির তোয়াক্কা না করে এ ভাবেই চলছে এ শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষকরা আসছেন-যাচ্ছেন নিজেদের ইচ্ছামাফিক। এ নিয়ে অভিভাবক ও স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজমান রয়েছে।

সরেজমিনে ৪ঠা ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে মাদ্রাসা গেলে প্রতিটি শ্রেনীকক্ষে তালা ঝুলতে দেখা যায়।

জাতীয় পতাকা নেই ষ্ট্যান্ডে। মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের মোবাইলে ফোন করলে তিনি বলেন, আমি কমিটির কাজে মাদ্রাসা ছুটি দিয়ে উপজেলায় আসছি। আপনি উপজেলায় আসেন। বই নেই অজুহাতে প্রতিদনই মাদ্রাসা ছুটি দেওয়া হয়। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে নিয়মিত শ্রেণীতে পাঠদানের জন্য পিডিএফ কপি পাঠানো হয়। ভারপ্রাপ্ত মাদ্রাসা সুপার নির্দেশনা না মেনে মাদ্রাসা ছুটি দিয়ে দেন।

স্থানীয়রা জানান, বছরের ১ মাস চলে গেলেও এখন পর্যন্ত একদিনও পরিপূর্ণ ক্লাস হয়নি। প্রতিদিনই দুপুর ১টায় মাদ্রাসা ছুটি হয়ে যায়। এ নিয়ে অভিভাবকসহ এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

Model Hospital

প্রতিনিয়ত দুপুর ১টায় মাদ্রাসা ছুটির বিষয়ে ভারপ্রাপ্ত মাদ্রাসা সুপার মো. সুলতান আহাম্মেদকে প্রশ্ন করা হলে তিনি দায় শিকার করে বলেন, আমার ভুল হয়েছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবো।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, শিক্ষামন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মাদ্রাসা চলবে। এর ব্যতিক্রম হলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া জানান, উক্ত বিষয়ে আমি জেনেছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital