বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

গল্লাক বাজারের টয়লেটের দুর্ভোগের কথা জানালেন বাজার আহ্বায়ক

এস. এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৯:২৭ পিএম
গল্লাক বাজারের টয়লেটের দুর্ভোগের কথা জানালেন বাজার আহ্বায়ক
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গল্লাক বাজার ব্যবসায়ী কমিটির আহ্বায়ক হাজী ইমাম হোসেন আজ ৭মার্চ শুক্রবার  ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানালেন বাজারে টয়লেটের জন্য নিদারুন দুর্ভোগ পোহাচ্ছে ব্যবসায়ীরা।
নিচে তার লিখিত বক্তব্য তুলে ধরা হলো।
আমাদের গল্লাক বাজারের উত্তর মাথায় বাজারের সকল ব্যবসায়ী এবং ক্রেতাদের ব্যবহার করার জন্য কোন টয়লেট না থাকার কারনে সকল ব্যবসায়ী গনের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষীতে আমি এবং বাজারের ব্যবসায়ীগণ স্থানীয় চেয়ারম্যানের  নিকট একটি টয়লেট নির্মানের জন্য জোর দাবী জানাই। পরবর্তীতে চেয়ারম্যান মহোদয় বাজারের সকল ব্যবসায়ী গনের সাথে আলাপ আলোচনার মাধ্যমে উত্তর বাজারে একটি সরকারী পরিত্যক্ত জায়গা নির্ধারন করেন।
উক্ত পরিত্যক্ত সরকারী জায়গাটি ইতিপূর্বে কয়েকবার দখলের চেষ্টা করেন জায়গার পার্শ্বে থাকা একজন ভবন মালিক এবং আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের আমলে ক্ষমতা অপব্যবহার কারী।
উক্ত জায়গার প্রায় ৩ (তিন) ফুট দখল করেন যাহা তৎকালিন বাজার কমিটির সভাপতি জনাব আলহাজ্ব আঃ মান্নান হাজীসহ বাজারের অনেক ব্যবসায়ী গিয়ে ঐ দখলকারকে বাঁধা প্রদান করেন। কিন্তু উনি কাহারো কোন কথা না শুনে ক্ষমতার অপব্যবহার করে জোর পূর্বক দখল করে সিঁড়ি তৈরী করেন এবং অবশিষ্ট যায়গা দখল করতে না পারায় উক্ত ভবন মালিক (উনার ভবনটিও সরকারী দখলকৃত যায়গায়) বিভিন্ন ভাবে পূর্বের ফ্যাসিষ্ট উপায়ে উক্ত টয়লেট নির্মানে বাঁধা প্রদান করিতেছেন।
যাহা অত্যন্ত নিন্দনীয় এবং ঘৃণিত। আমি বাজার কমিটির আহ্বায়ক হিসাবে উক্ত টয়লেট নির্মানে বাঁধাদানকারীর কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিঃ দ্রঃ- উক্ত টয়লেটটি সম্পূর্ন আধুনিক উপায়ে তৈরী করা হবে। যাহাতে পরিবেশ দুষন না হয়।
বাজার ব্যবসায়ী কমিটি কর্তৃক সবসময় টয়লেটটি পরিস্কাররের ব্যবস্থা করা হবে এ সময় উপস্থিত ছিলেন বাজারের ব্যবসায়ীগণ

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital