বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:১৮ পিএম
চাঁদপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার সাথে জড়িতদের বিচার এবং গ্রেপ্তারের দাবিতে গণঅধিকার পরিষদ (জিওপি) চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য মোঃ আরিফুল ইসলাম তালুকদার।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার সাথে জড়িতদের বিচার এবং গ্রেপ্তারের দাবিতে গণঅধিকার পরিষদ (জিওপি) চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে চাঁদপুর মাইক্রো স্ট্যান্ডে গণঅধিকার পরিষদ জেলা কার্যালয়ের সম্মুখে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য মোঃ আরিফুল ইসলাম তালুকদার।

তিনি বলেন, ছাত্র-জনতা-নাগরিক অভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা তার প্রভু রাষ্ট্র ভারতে পালিয়ে গিয়ে অবৈধভাবে বসবাস করছে এবং ষড়যন্ত্রমূলক অডিও রেকর্ড প্রকাশের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে একের পর এক উসকানি প্রদান করছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে ইতোমধ্যে গণহত্যাকারী দল আ.লীগের নেতাকর্মীরা সারা দেশে গুপ্ত হামলা, ঝটিকা মিছিল ও গণসংযোগ শুরু করেছে।

Model Hospital

তিনি আরও বলেন, ছাত্র-জনতা-নাগরিক অভ্যুত্থানের সরকারকে উৎখাত করতে দেশব্যাপী নাশকতা সৃষ্টির লক্ষ্যে সারা দেশে তারা হরতাল-অবরোধের কর্মসূচি ঘোষণা করে। এ ছাড়া জুলাই-আগস্টে ছাত্র-জনতা-নাগরিকদের গণঅভ্যুত্থানে বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞ চালানো অপরাধীদের কতজন গ্রেপ্তার হয়েছে সরকারের কাছে সেটি জানতে চাই।

চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেলের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল হাসানের পরিচালনায় আরও বক্তব‌্য রা‌খেন ঢাকা উত্তর পেশাজীবী অধিকার পরিষদ আহ্বায়ক এস এম গা‌লিফ, জেলা গণঅ‌ধিকার প‌রিষ‌দের যুগ্ম আহবায়ক জা‌কির হোসেন, মোশারফ হো‌সেন, ইয়াকুব হোসেন আকাশ, যুগ্ম সদস্য সচিব মোঃ হাসান মিজি, জেলা যুব অ‌ধিকা‌র পরিষদের সাধারণ সম্পাদক শরীফ হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জিএম মানিক, সাধারণ সম্পাদক নূরনবী আহমেদ, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, পৌর ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক পারভেজ পাটওয়ারী, সদস্য সচিব রুবেল চৌধুরী, সদর উপ‌জেলা যুব অধিকার পরিষদের সদস্য স‌চিব আল আ‌মিন সোহাগ, ফরিদগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপ‌তি আ‌রিফ হো‌সেন।

বিক্ষোভ সমাবেশ শেষে গণহত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital