বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মেঘনায় গুলিতে দুজন নিহতের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৫১ পিএম
মেঘনায় গুলিতে দুজন নিহতের ঘটনায় মামলা
চাঁদপুর ও মুন্সিগঞ্জের নৌ সীমানার মেঘনা নদীতে ডাকাত কিবরিয়া মিজি ও কানা জহিরের গ্রুপের মধ্যে  গোলাগুলিতে দুজন নিহত হওয়ার ঘটনায় ২৪ জনের বিরুদ্ধে ঘটনার ৫ দিন পর মামলা করা হয়েছে।
মামলায় ডাকাত দলের এক গ্রুপের সর্দার জহিরুল ইসলাম ওরফে কানা জহিরকে প্রধান আসামি করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার দিকে চাঁদপুরের উত্তর মতলব থানায় এ মামলা দায়ের করেন নিহত রাসেল ফকিরের মা আনোয়ারা বেগম। রাসেল মুন্সীগঞ্জ সদর উপজেলার ভাসানচর গ্রামের কামাল ফকিরের ছেলে। এই ঘটনায় অপর নিহত রিফাত মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় চৌকিদার বাড়ীর আক্তার হোসেনের ছেলে।
মামলার বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, মামলায় ১১ জনের নাম উল্লেখ ও ১২ থেকে ১৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মূলত এই মামলার পরবর্তী কার্যক্রম নৌ পুলিশ পরিচালনা করবে।
এর আগে গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে ভাষানচর গ্রামের সামনে কলাকান্দি নামক স্থানে মেঘনা নদীতে নৌ-ডাকাত জহিরুল ইসলাম ওরফে কানা জহির ও কিবরিয়া মিজির দুই দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাসানচরের রাসেল (৩২) ও চাঁদপুরের মতলব থানাধীন রিফাত (২৯) নিহত হন। এ ছাড়া আইয়ুব আলী (৩২) নামে এক যুবক পায়ে গুলিবিদ্ধ হন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital