বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে সরকার বিরোধী লিফলেট বিতরণের সময় ৭ যুবক আটক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০৬ পিএম
শাহরাস্তিতে সরকার বিরোধী লিফলেট বিতরণের সময় ৭ যুবক আটক
শাহরাস্তিতে সরকার বিরোধী লিফলেট বিতরণের সময় ৭ যুবকে আটক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পুলিশে সপোর্দ করেছে।
বুধবার দুপুরে পৌর শহরের মেহের কালিবাড়ী বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের মাঝে ”ইনসানিয়াত বিপ্লব চাঁদপুর জেলা শাখা নামে একটি সংগঠন এ  লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করছিল।
ওই সংবাদ চাউর হতেই  শাহরাস্তি উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জড়ো হয়ে তাদের কার্যক্রম সন্দেহ হলে বিষয়টি পুলিশকে অবহিত করে।
পুলিশ ওই সংবাদের ভিত্তিতে মেহের কালিবাড়ি বাজার এলাকা থেকে ৭ যুবকে আটক করে।
আটককৃতরা  হলেন, হাজীগঞ্জ উপজেলার কংগাইশ গ্রামের মাহমুদুল হাসান নয়ন (৩০), একই  উপজেলার প্রফেসর পাড়ার মেহেদী হাসান সৈকত (২৭), দক্ষিণ বড়কুল গ্রামের মনোয়ার হোসেন (২৬), টোরাগড় গ্রামের সিহাব হোসেন (২০), শাহরাস্তি উপজেলার শোরসাক গ্রামের মেহেদী হাসান (১৮), নোয়াখালী জেলার চাটখিল উপজেলা পরকুট গ্রামের আব্দুল্লাহ আল মামুন (২৬), কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার মুকসাইব গ্রামের হাসাইন মোহাম্মদ জিহাদ (২২)।
এ প্রসঙ্গে শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) আল আমিন ভুঁইয়া জানান, সরকার বিরোধী লিফলেট বিতরণকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অভিযুক্তদের আটক করেন।
পরে পুলিশ তাদেরকে থানা হেফাজতে নিয়ে আসে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ আবু হানিফ জানান, তারা সরকার বিরোধী লিফলেট বিতরণ করার সময় সন্দেহ হলে তাদের কার্যক্রম চ্যালেঞ্জ করে আটক করি।
তারা নিষিদ্ধ (ছাত্রলীগের) বি-টিম হিসেবে মাঠে নেমেছে।
সমন্বয়ক আকতার হোসেন সিহাব জানান, তারা বিগত সরকারের সময় নিবন্ধন পেয়েছে এবং নির্বাচনে অংশ নিয়েছে। ওই সময় সমন্বয়ক শাহাদাত হোসেন, আব্দুল রহমান আরজু, আতাউর রহমান, আবু হায়দার, জহির হোসেন আটককৃতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital