বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪৬ পিএম
চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর শহর শাখার আয়োজনে বর্নাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর শহর শাখার আয়োজনে বর্নাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকালে র‌্যালিটি শহরের বাইতুল আমিন জামে মসজিদ সংলগ্ন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক পথসভায় মিলিত হয়।

চাঁদপুর শহর ছাত্র শিবিরের সভাপতি মহররম আলীর সভাপতিতে ও সেক্রেটারি জাহিদুল ইসলামের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, শহর ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সবুজ, জুবায়ের হোসাইন, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি শেখ বেলায়েত হোসেন, সুলতান মাহমুদ, মুজাহিদুল ইসলাম, ফারুক হোসাইন।

সমাবেশে বক্তারা বলেন, এদেশে সম্ভাবনায় ভরপুর তারুণ্যের শক্তি আছে। যারা একটি সমৃদ্ধ দেশ, জাতি ও সভ্যতা গড়ে তুলতে পারে। এ জন্য প্রয়োজন দৃঢ়চেতা ও নৈতিকতা সম্পন্ন দেশপ্রেমিক তরুণ সমাজ। কিন্তু জাতি সেই কাঙ্ক্ষিত তারুণ্যের উদ্যোম থেকে বঞ্চিত। ফলে স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জাতির বহুল প্রত্যাশিত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলা সম্ভব হয়নি। জাতির এই প্রত্যাশা পূরণের জন্য আদর্শিক নেতৃত্ব ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মহান লক্ষ্য নিয়ে নানাবিধ প্রতিকূলতার মাঝে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের যাত্রা শুরু হয়।

Model Hospital

বক্তারা আরও বলেন, আমাদের লক্ষ্য সৎ, দক্ষ ও আদর্শিক নাগরিক তৈরির মাধ্যমে জাতির প্রত্যাশা পুরণ। এ লক্ষ্য পূরণে মহান আল্লাহ তায়ালার প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস, সীমাহীন ত্যাগ, সর্বোচ্চ ধৈর্য এবং গঠনমূলক কাজের মাধ্যমে ছাত্র শিবিরের লক্ষাধিক জনশক্তি এগিয়ে চলছে। সময়ের ব্যবধানে ছাত্রশিবির আজ দেশে সর্ববৃহৎ সুশৃঙ্খল ছাত্র সংগঠনে পরিণত হয়েছে।

সীমাহীন প্রতিকূলতার মাঝেও আমাদের অবস্থানও সৃদুঢ়। পথচলার পরতে পরতে আমাদের ত্যাগ ও কুরবানির দৃষ্টান্ত জাতির নিকট দৃশ্যমান। হাজারো প্রতিকূলতা, বিপত্তি ও হতাশার মাঝেও আমাদের দৃঢ় পথচলা ও গঠনমূলক কাজ অব্যাহত ছিল। ফলে ছাত্রশিবির তরুণদের মাঝে জাহেলিয়াতের ফিতনায় জর্জরিত সমাজ পরিবর্তনের স্বপ্ন তৈরি করতে সক্ষম হয়েছে। যে স্বপ্ন ইতোমধ্যে ছড়িয়ে গেছে দেশের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝেও।

ফলে শত বাধা সত্ত্বেও ছাত্রশিবির আজ লাখো ছাত্রের প্রিয় ঠিকানা। আমাদের মাঝে কোন হতাশা বা ভীতি নেই। বরং আছে সুনির্দিষ্ট উদ্দেশ্যে ও গন্তব্য যেখানে পৌঁছাতে আমরা আত্মবিশ্বাসী। দেশ, জাতি ও ইসলামের প্রশ্নে ছাত্রশিবির সর্বদা ছিল অবিচল ও নিবেদিতপ্রাণ। আমরা দেশের মানুষের স্বপ্ন পূরণ করতে দৃঢ় প্রতিজ্ঞ। মহান আল্লাহ তায়ালার প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস আমাদের ভিত্তি। পবিত্র কুরআন আমাদের পথচলার পাথেয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital