বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার 

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২২ পিএম
ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার 
চাঁদপুরের ফরিদগঞ্জে সেনাবাহিনী ও থানা পুলিশের অভিযানে ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে  উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারি এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ মাদক কারবারি পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার হাবিবুর রহমান বাবু(৪৩)কে ২২৭ পিস ইয়াবা, মাদক বিক্রির ৪৫ হাজার ৫০ টাকাসহ গ্রেফতার করেছে সেনাবাহিনী ও ফরিদগঞ্জ থানা পুলিশ।
মাদক কারবারি হাবিবুর রহমান বাবু লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার পূর্ব চরপাড়া এলাকার তোরাব বাড়ির আব্দুল মজিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বাবুর বিরুদ্ধে ১১ টি মাদক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত রয়েছে। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের দায়িত্বরত সেনাবাহিনীর একটি টিম ও ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জসহ এ অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম জানান, যৌথ ভাবে অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান বাবুকে ইয়াবা ও মাদক বিক্রির টাকা এবং ২ টি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়। এরপর তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।