বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচর উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ; আহ্বায়ক ফারুক যুগ্ম আহ্বায়ক জহির

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৬ নভেম্বর, ২০২১, ৬:১৬ পিএম
হাইমচর উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ; আহ্বায়ক ফারুক যুগ্ম আহ্বায়ক জহির
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচর উপজেলাবাসীর চাহিদার প্রেক্ষিতে, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে সমাজ, রাষ্ট্র ও জাতীর কল্যানে ভুমিকা রাখার প্রত্যয়ে, একঝাঁক নির্ভিক সংবাদ কর্মীর ঐক্যের বন্ধন হিসেবে হাইমচর উপজেলার প্রকৃত চিত্র তুলে ধরতে “উপজেলা প্রেসক্লাব,  হাইমচর” নামে একটি অরাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের আত্ম প্রকাশ ঘটেছে।
এ সংগঠনের প্রাথমিক সদস্য সংগ্রহ করে একটি পূর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মোঃ ফারুকুল ইসলামকে আহবায়ক,  জি এম জহিরকে যুগ্ম আহবায়ক ও হাসান আল মামুন,  মোঃ শরীফ হোসেন এবং এস এম সাজ্জাদ হোসেন রনিকে সদস্য করে ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।
এ কমিটি ৩০ ডিসেম্বরের মধ্যে একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করবে। একই সাথে প্রেসক্লাবের একটি পূর্নাঙ্গ গঠনতন্ত্র তৈরীর জন্য ও নিয়মিত সংবাদ সংগ্রহ ও পত্রিকায় পরিবেশনের জন্য পৃথক পৃথক দুটি উপকমিটিও গঠিত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।