চাঁদপুরে ওয়ার্ড বিএনপির মহল্লা কমিটির সম্মেলন
চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ড বিএনপির ১ ও ২নং মহল্লা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

৬ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪টায় পাওয়ার হাউজ সংলগ্ন মধ্য গুনরাজদী ভুইয়া বাড়ি জামে মসজিদের সামনের মাঠে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট হারুনুর রশিদ।

এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের ১৬ বছর শাসন আমলে আমরা ঘরে ঘুমোতে পারিনি, আমাদের নেতাকর্মীরা ঘরে ঘুমোতে পারেনি, অনেক নেতাকর্মী কবরস্থানে পর্যন্ত ঘুমিয়েছ। এতো কঠিন সময় পার করেছি আমরা। সারাক্ষণ জেল-জুলুম নির্যাতনের আতংকে কাটিয়েও সৈরাচারের অন্যায়ের বিরুদ্ধে মাঠে সক্রিয় ছিলাম। সৈরাচার পতনের পরে দেশশ্রেমিক জনগণ আমরা একত্রে বসতে পেরেছি। আমাদের যুদ্ধ শেষ হয়নি আমাদের যুদ্ধ শেষ হবে নির্বাচনে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠনের মধ্যদিয়ে আমাদের যুদ্ধ শেষ হবে। তৃণমূলকে সক্রিয় করে গড়ে তুলতে আমরা চেষ্টা করে যাচ্ছি। সকল মানুষকে ভালবাসা দিয়ে দলে আহবান করার জন্য তিনি সকলের প্রতি আহবান করেছেন। প্রধান বক্তা ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য ও ১১নং ওয়ার্ড বিএনপির সম্মেলন কমিটির প্রধান সমন্বয়ক মোঃ নজরুল ইসলাম বেপারী।

পৌর ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির আহমেদ ভুইয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য মোঃ আনোয়ার হোসেন বাচ্চু, নাহিদা সুলতানা সেতু, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান হাওলাদার, জেলা বিএনপির সদস্য ও শহর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আঃ রাজ্জাক হাওলাদার, ১১নং ওায়ার্ড বিএনপির সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক ও পৌর যুবদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান গাজী, ১১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ শাহজাহান খলিফা, সদর উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, ১১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ইউনুছ তালুকদার, ১১নং ওয়ার্ড বিএনপির ২নং মহল্লা কমিটির নেতা আলমগীর ঢালী, আল-আমীন ছৈয়াল, ১নং মহল্লা কমিটির নেতা মোঃ নাছির হাওলাদার, মোঃ সিদ্দিক আখন্দ। সভা শুরুতে কোরআন মজিদ থেকে তেলাওয়াত করেন উত্তর গুনরাজদী ভুইয়া বাড়ি জামে মসজিদের মুয়াজ্জিন মোঃ কবির হোসেন।

উপস্থিত ছিলেন, মক্কা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিন হাওলাদার, জেলা মৎস্য জীবি দলের সাংগঠনিক সম্পাদক শাহআলম বাদল, জেলা সেচ্ছাসেবক দলের নেতা শফিউদ্দিন বাবলু, ১১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আঃ হক বেপারী, সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আঃ রহমান তালুকদার, ১১নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি লিটন ঢালী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খন্দকার সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন মানিক খলিফা, পৌর ছাত্র দলের সহ-সভাপতি মেহেদী হাসান (কাঠাল), ১১নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কাদির খলিফা, ১১নং যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ খোরশেদ আলম গাজী, সাধারণ সম্পাদক মোঃ রুবেল হোসেন প্রমূখ।







