বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দাফন সম্পন্ন

ফরাজীকান্দিতে যুবদল নেতা ছিদ্দিকুর রহমানের পিতার ই ন্তে কা ল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:২৬ পিএম
ফরাজীকান্দিতে যুবদল নেতা ছিদ্দিকুর রহমানের পিতার ই ন্তে কা ল

মতলব উত্তর উপজেলাধীন ফরাজীকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ব্যবসায়ী ছিদ্দিকুর রহমানে পিতা হাজী মো. শহিদউল্ল্যাহ মোল্লার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

মতলব উত্তর উপজেলাধীন ফরাজীকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ব্যবসায়ী ছিদ্দিকুর রহমানে পিতা হাজী মো. শহিদউল্ল্যাহ মোল্লা (৮৭) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে সাড়ে ১২ টার সময় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ এশা উপজেলার দক্ষিণ চরমাছুয়া ঈদগাঁহ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।
জানাজার নামাজে অংশগ্রহণ করেন, শিল্পপতি নুর উদ্দিন পাটোয়ারী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করিম, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, সাধারণ সম্পাদক আবদুল গনি তপাদার, আকতার হোসেন মুন্সি, ব্যবসায়ী আ. খালেক মিনু দেওয়ান, উপজেলা শ্রমিকদলের সহ সভাপতি আবুল বাশার সগির, বিএনপি নেতা গিয়াস উদ্দিন বেপারী, মরহুমের পুত্র খলিলুর রহমান, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল গাজী, সাবেক আহ্বায়ক নজরুল গাজী, তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া বেপারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ইমামতি করেন, মরহুমের আত্মীয় মাওলানা আব্দুস ছোবহান, মোনাজাত করেন মরহুমের ভাতিজা মাওলানা ছিদ্দিকুর রহমান।
মরহুম হাজী শহিদউল্ল্যাহ মোল্লার মত্যু সংবাদ ছড়িয়ে পড়লে তাকে শেষবারের মতো এক নজর দেখার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভীড় জমান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।