বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির সভাপতি মান্নান ও সহ-সভাপতি মিন্টু নির্বাচিত

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৪৫ পিএম
ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির সভাপতি মান্নান ও সহ-সভাপতি মিন্টু নির্বাচিত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির (রেজি নং ৭৫/চাঁদ ৯৮) নির্বাচন সম্পন্ন হয়েছে । শনিবার(৮ ফেব্রুয়ারি -২০২৫) ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত  ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির ৫৫৭ জন ভোটারের মধ্যে ৫৩৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে আব্দুল মান্নান লস্কর(চেয়ার)২৬৮  ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কাউছারুল আবেদীন লিটন (ছাতা) পেয়েছেন ২৬৬ ভোট।
সহ-সভাপতি পদে মো.মিন্টু মিয়া(জিরাপ) ৩১৪ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.শাহআলম (বই)পেয়েছেন ২১৯ ভোট।
 আগেই সাধারন সম্পাদক ও সম্মানিত সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সাধারন সম্পাদক পদে শাহাদাত হোসেন ও সদস্য পদে রহমত উল্লাহ সরকার,জাকির হোসেন জুয়েল,শাহআলম বেপারী, মকবুল খান, মোঃ আলাউদ্দিন, মোঃ মিজানুর রহমান, নূর মোহাম্মদ খান, মোঃ শরীফ হোসেন ও নাজিম হোসেন।
নির্বাচনে প্রিসাইডিং  অফিসারের দায়িত্ব পালন করবেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ইউ আর সি ইন্সট্রক্টর শফিকুল ইসলাম।
প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করছেন  উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ ফারুক আলম।নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করছেন আবু সাইদ ও মানিক ফরাজি।।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।