শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলনী 

কতটা নির্লজ্জ হলে দেশ থেকে পালিয়ে গিয়ে উস্কানিমূলক বক্তব্য দেয় : আতাউর

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৪৯ পিএম
কতটা নির্লজ্জ হলে দেশ থেকে পালিয়ে গিয়ে উস্কানিমূলক বক্তব্য দেয় : আতাউর
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী বলেছেন, কতটা নির্লজ্জ হলে দেশ থেকে পালিয়ে গিয়ে  শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেয়। তিনি জনগণ থেকে পালিয়ে গিয়ে জীবন বাঁচিয়েছেন। যদি তিনি জনগনের হাতে পড়তেন, তাহলে তিনিই জানেন তার অবস্থা কি হতো। কি কারণে তাকে পালিয়ে যেতে হয়েছে সেটিও তিনি জানেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার দীর্ঘ দিনের স্বৈরশাসন, অন্যায়, অত্যাচার, মানুষের বাক স্বাধীনতা হরণ থেকে শুরু করে গুম, খুনসহ এমন কোন অপকর্ম নেই যেটা শেখ হাসিনা এবং তার সরকার করে নাই। তারপর সে ভারতে বসে এখন উস্কানি দিচ্ছে। কিছু কিছু লোক উনার উস্কানির ফাঁদেও পড়ছে। বিএনপি কোন উস্কানির ফাঁদে পড়ছে না।
এই নেতা বলেন, দ্রুত নির্বাচন হলে দেশের বর্তমান যেসব সমস্যা আছে, সেগুলো দ্রুত সমাধান হবে। বিএনপি কখনই আইন হাতে তুলে নেয়াকে বিশ^াস করেনা। আমরা চাই সরকার যে ট্রাইবুন্যাল গঠন করেছে সেখানে অপরাধীদের বিচার হবে। আমরা আইনের শাসনকে বিশ^াস করি বলে তাদেরকে আইনের হাতে সোপর্দ করবো। তখন জনগণই তাদের বিষয়ে সিদ্ধান নিবে।
আতাউর রহমান বলেন, প্রতিশেী দেশ ভারককে আহবান জানাবো শেখ হাসিনা যাতে সেখানে বসে এই ধরণের উস্কানিমূলক বক্তব্য না রাখেন। এই বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা ভারত সরকারকে আহবান করবো। আমরা মনে করি ভারত শুধুমাত্র আমাদের প্রতিবেশী নয়, তারা আমাদের বন্ধু দেশ। বন্ধু দেশে বসে তিনি কেন উস্কানিমূলক বক্তব্য দিবেন। উনারত বক্তব্য দেয়ার অধিকার নাই। উনি বাংলাদেশ এবং রাজনীতি থেকে পালিয়ে গেছেন। এখান থেকে অন্য কেউ পালিয়ে যায়নি। শেখ হাসিনাই একমাত্র লোক, যিনি দেশ থেকে পালিয়েগেছেন।
তিনি বলেন, আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করা। আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়া অর্থাৎ দেশের চলমান অবস্থার সাথে এই শিক্ষার চাহিদা রয়েছে কিনা। আমরা আধুনিক শিক্ষার ব্যবস্থা করতে চাই। দেশের চাহিদানুসারে শিক্ষা ব্যবস্থা গড়ে না উঠায় যুবকরা বেকার। বিএনপি ওই অবস্থান থেকে বের হয়ে চাহিদার আলোকে শিক্ষা ব্যবস্থাকে উন্নতি করতে চায়। তারেক রহমান বলেছেন শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করার জন্য গবেষণা ওপর গুরুত্ব দিয়েছেন।
পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব দেন প্রাক্তন শিক্ষার্থী ভিখারুদ্দৌলা চৌধুরী, মো. সামসুল আলম মোল্লা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তানভীর হুদা, সদস্য অধ্যাপক ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম।
কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন মো. বোরহান উদ্দিন, আলমগীর হোসেন, খালেকুজ্জামান, আনিসুর রহমান ও আতাউর রহমান।
আয়োজকদের মধ্যে বক্তব্য দেন মফিজুল ইসলাম শান্ত, মেহেদী হাসান রাফি, আবু নাসের শ্যামল, হেদায়েত উল্লাহ প্রধান, দেওয়ান গুলজার আলম, লায়ন এসএম মতিউর রহমান, এডভোকেট এসএম মফিজুল ইসলাম, মো. আলাউদ্দিন খান ও আশরাফুল ইসলাম শিকদার।
মো. জিয়াউদ্দিন ও জাকির হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা পারভীন। এর আগে সকালে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital