বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের অ্যাডঃ মহসীন খান জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫৩ পিএম
চাঁদপুরের অ্যাডঃ মহসীন খান জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত

চাঁদপুরের কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা, জেলা জাতীয় পাটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ মহসীন খান জাতীয় পাটি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পদে মনোনীত হয়েছেন।

সাবেক মন্ত্রী ও জাতীয় পাটির চেয়ারম্যান শনিবার (২ ফেব্রুয়ারী ‘২৫ইং) স্বাক্ষরিত এক পত্রে জাতীয় পাটির গঠনতন্ত্র মোতাবেক চেয়ারম্যান কে দেয়া প্রদও ক্ষমতাবলে অ্যাডঃ মহসীন খান কে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মনোনীত করেন।

উল্লেখ্য, অ্যাডঃ মহসীন খান ছাত্র জীবন থেকে অথ্যাৎ ১৯৯০ সাল থেকে পল্লীবন্ধু, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদের আর্দশকে অনুসরণ করে জাতীয় পাটির রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। তিনি , ১৯৯২ সালে তৎকালীন সংগ্রামী ছাত্র সমাজ পুরান বাজার ডিগ্রি কলেজে শাাখার সহসম্পাদক, পরে চাঁদপুর সদর উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

এরপর ২০০৪ সালে চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক , ২০১২ সালে সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। বর্তমানে চাঁদপুর জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

Model Hospital

তিনি দলের সমর্থিত ও মনোনীত প্রার্থী হিসেবে ২০১৪ এবং ২০১৯ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এছাড়াও তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে অংশ নেন। তিনি চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামের কৃতি সন্তান।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।