শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে সংঘবদ্ধ ডা কা ত দলের সদস্য আটক

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:০৯ পিএম
মতলব উত্তরে সংঘবদ্ধ ডা কা ত দলের সদস্য আটক
চাঁদপুরের মতলব উত্তরে যৌথ বাহিনীর অভিযানে মাদক, ডাকাতির সরঞ্জামসহ সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য নাজমুল মোল্লা (২১) কে আটক করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বেলতলি লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ডাকাত সদস্য বরিশাল জেলার আগৈলঝাড়া থানার গৈলা এলাকার খোরশেদ মোল্লার ছেলে।সন্ধ্যায় চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, লেফটেন্যান্ট জাবিদ হাসানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে শট গানের ৬টি কার্তুজ, ১০পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২লাখ ১৬ হাজার ৫০০টাকা, ৬টি বুলেটপ্রুফ জ্যাকেট, ৮টি লাইফ জ্যাকেট, একটি গাঁজা মাপার মেশিন, ৪০পিস কলকি, দুটি লাইট, ৪টি হেলমেট, একটি লেজার লাইট, একটি চাঁদা সংগ্রহের বই, ৪টি মোবাইল ফোন ও একটি বিদেশী মদের বোতল উদ্ধার করা হয়।

চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, সংঘবদ্ধ ডাকাত দলকে ধরতে দিনব্যাপী তাদের বিভিন্ন আস্থানায় অভিযান পরিচালনা করা হয়। তথ্য সংগ্রহ এবং মামলা দায়ের চলমান আছে। আইন শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ সকলকেই আইনের আওতায় নিয়ে আসা হবে।

Model Hospital
এছাড়াও একাধিক ডাকাত সদস্যের নামে মামলা দায়ের চলমান রয়েছে।
আটক ডাকাতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital