বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে অঙ্গীকার বন্ধু সংগঠনের বর্ণ প্রতিযোগীতায় সহস্রাধিক ক্ষুদে শিক্ষার্থীর

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:১৬ পিএম
মতলব উত্তরে অঙ্গীকার বন্ধু সংগঠনের বর্ণ প্রতিযোগীতায় সহস্রাধিক ক্ষুদে শিক্ষার্থীর

মতলব উত্তরের অঙ্গীকার বন্ধু সংগঠনের বর্ণ প্রতিযোগীতায় ক্ষুদে শিক্ষার্থীরা নাউরী আদর্শ ডিগ্রী কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।

সরকারি নিবন্ধিত চাঁদপুরের শিক্ষিত তরুণ প্রজন্মের অরাজনৈতিক প্ল্যাটফর্ম “অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থার আয়োজনে মতলবে ১২তম বর্ণ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
৮ ফেব্রুয়ারী শনিবার মতলব উত্তর উপজেলার নাউরি আদর্শ ডিগ্রী কলেজ ও মুন্সি আজিমউদ্দিন ডিগ্রী কলেজে  প্রাথমিক বিদ্যালয় এবং ৭ফেব্রুয়ারী শুক্রবার নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এফতেদায়ী ও কিন্ডারগার্টের শিশু শ্রেনী ও ১ম শ্রেনীর ক্ষুদে শিক্ষার্থীদের মেধা যাচাই মূলক বর্ণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার শিশু ও ১ম শ্রেনী’র সহস্রাধিক ক্ষুদে শিক্ষার্থী অংশ গ্রহন করে। মতলব উত্তর উপজেলা বর্ণ প্রতিযোগিতা উদযাপন উপ -কমিটির আহবায়ক মোঃ রাসেল মিয়া ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার সালাহউদ্দিন খান এবং মতলব দক্ষিণ উপজেলা  আহবায়ক মাহিনুর ইসলাম বৃষ্টি, সদস্য সচিব মোঃ কামরুল হাসান ও  সংগঠনের প্রতিষ্ঠাতা, সভাপতি মুহাম্মদ আল আমিন মিয়াজী, সাধারণ সম্পাদক এ এস পলাশ ও সহ সভাপতি ওয়ালীউল্যাহ সরকার তৌহিদ সার্বিক সমন্বয় করেন।
মতলব উত্তর উপজেলার কেন্দ্র সমূহের সমন্বয় করেন সোহেল রানা সরকার ও জয়ন্তী ভৌমিক।
২০১৩সালে প্রতিষ্ঠিত অঙ্গীকার বন্ধু সংগঠনের বর্ণ প্রতিযোগিতার পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থেকে পর্যবেক্ষণ করেন সংগঠনের উপদেষ্টা রাশেদুজ্জামান টিপু, ফারুক আহমেদ বাদল, সাইয়্যেদুল আরেফিন শ্যামল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমেদ।
 পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালন করেন উদযাপন কমিটির  যুগ্ম আহবায়ক, জুয়েল রানা সরকার, নাজমুল রাসেল, মোঃ সুফী আহমেদ, মোঃ সাদ্দাম হোসেন, ইঞ্জি মোঃ সুজন মিয়া সংগঠনের প্রচার সম্পাদক সীমান্ত পাল, শিক্ষার্থী কল্যাণ সম্পাদক সৈকত তালুকদার, সদস্য সিনথিয়া আক্তার, মাজেদা আক্তার, মো: নোমান বকাউল সহ বিভিন্ন স্কুল, মাদ্রাসার শিক্ষক বৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।