শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রফেসর মুহাম্মদ ইয়াহ্-ইয়া খান কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের নূতন অধ্যক্ষ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:১২ পিএম
প্রফেসর মুহাম্মদ ইয়াহ্-ইয়া খান কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের নূতন অধ্যক্ষ

প্রফেসর মুহাম্মদ ইয়াহ্-ইয়া খান কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন।

রোববার (৯ ফেব্রুয়ারি ২০২৫) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদায়ন করা হয়। এর আগে তিনি চাঁদপুর সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন।

তিনি ১৬তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষকতা পেশায় আত্মনিয়োগ করেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রফেসর মুহাম্মদ ইয়াহ্-ইয়া খান বলেন, নূতন দায়িত্ব পেয়ে আমি মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শোকরিয়া আদায় করছি।

Model Hospital

মহান আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ ৩৫ বছর আমি শিক্ষকতা পেশায় নিয়োজিত। দীর্ঘ এ শিক্ষকতা জীবনে নানা চড়াই-উতরাই পার করেছি, কিন্তু কখনো হাল ছাড়িনি। মহান আল্লাহর উপর ভরসা রেখে নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। আল্লাহর কাছে ফরিয়াদ, বাকি কর্মজীবন যেনো সুস্থ থেকে সম্মানের সাথে সমাপ্ত করতে পারি।

প্রফেসর মুহাম্মদ ইয়াহ্-ইয়া খান চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের নরিংপুর গ্রামের কৃতী সন্তান।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন। ২০২২ সালের ১৩ জানুয়ারি তিনি চাঁদপুর সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital