বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শিয়াবাদ প্রতিরোধ দিবসে চাঁদপুরে ইনসানিয়াত বিপ্লবের সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫৩ পিএম
শিয়াবাদ প্রতিরোধ দিবসে চাঁদপুরে ইনসানিয়াত বিপ্লবের সমাবেশ অনুষ্ঠিত

ইসলাম ধংসাত্মক বিপর্যয় ইরানে বাতিল শিয়াবাদি স্বৈরতন্ত্র রাষ্ট্রীয় জবরদখলকে ইসলামী বিপ্লব মনে করা ইসলামকে অস্বীকার করা-আল্লামা ইমাম হায়াত। ইরানে ইসলামী বিপ্লবের ছদ্মনামে শিয়াবাদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার দিবস ১১ ফেব্রুয়ারি বিশ্ব সুন্নী আন্দোলনের ঘোষিত শিয়াবাদ প্রতিরোধ দিবস হিসেবে পালন উপলক্ষে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সংগঠনের চাঁদপুর জেলা কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমার নির্দেশনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার আহ্বায়ক মাহমুদ হাসান নয়ন।

সমাবেশে আল্লামা ইমাম হায়াতের প্রেরিত বিবৃতি শিয়াবাদি প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ১৯৩২ এর ২৩ সেপ্টেম্বর কেবলাভূমি আল আরবকে সৌদি গােত্রবাদি ওয়াবিবাদি স্বৈরতন্ত্র ‘সৌদি আরব’ ঘোষণা যেমন ইসলাম বিরোধী তেমনি ১৯৭৯ এর ১১ ফেব্রুয়ারি ইরানে শিয়াবাদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠাও ইসলাম নয়-ইসলামের নামে এক ধংসাত্মক ধোকা।

ইমাম হায়াত দিশার আলোকে বক্তারা বলেন, তাওহীদ রেসালাতের বন্ধন ও ঈমানী অস্তিত্বের প্রাণ পবিত্র আহলে বায়েত রাদিআল্লাহু আনহুমের খেলাফ হয়ে এবং অভিশপ্ত কাফের এজিদকে মুসলিম গণ্য করে খারেজী-সালাফি-ওয়াবি বাতিল ফেরকা যেমন দয়াময় আল্লাহতাআলা ও তাঁর মহান হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শত্রুতে পরিণত হয়েছে, তেমনি প্রাণ প্রিয় আহলে বায়েতের পবিত্র নামে ধোকা দিয়ে তাদের তথা ইসলামের আকিদা আদর্শ ও খেলাফতের ধারা বিকৃত করে বিপরীত মতবাদ ও মহান শাহাদাতে কারবালার বিপরীত মুলুকিয়ত কায়েমের মাধ্যমে শিয়াবাদও তাদের আদর্শের দুশমান এবং প্রমাণিত বাতিল।

Model Hospital

ইসলামের রাজনৈতিক নীতি ও দিকদর্শন উল্লেখ করে আল্লামা ইমাম হায়াতের বক্তব্যের আলোকে বক্তারা বলেন, দয়াময় আল্লাহতাআলা সব সৃষ্টির রব রাব্বুল আলামিন এবং প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্ব সৃষ্টির জন্য রহমত রাহমাতাল্লিল আলামিন হিসেবে ইসলামের স৬ুর্বকালীন বিশ্বজনীন রাজনৈতিক রুপরেখা একমাত্র সর্বজনীন মানবতার রাষ্ট্র ও অখন্ড মানবতার বিশ্বব্যবস্থা খেলাফতে ইনসানিয়াত।

আল্লামা ইমাম হায়াত দিশার আলোকে বক্তারা আরো বলেন, একক ধর্মের নামে ও উগ্র জাতীয়তাবাদের ভিত্তিত্বে একক গোষ্ঠীবাদি রাষ্ট্র ও গোষ্ঠীবাদি অপরাজনীতি মানুষকে হিংস্র অমানুষ এবং সত্য ও মানবতার শত্রু বানায়। তারা বলেন, একক ধর্মের নামে অপরাজনীতি ও একক জাতীয়তাবাদের নামে অপরাজনীতি সত্য ও মানবতার বিরুদ্ধে যুদ্ধ।

একক ধর্ম ও একক জাতীয়তাবাদ ভিত্তিক সত্যদ্রোহী ও মানবতা বিধংসী একক গোষ্ঠীবাদি অপরাজনীতির ধংসযজ্ঞ থেকে ধর্ম-জীবন ও মানবতা এবং সমগ্র মানবমন্ডলীকে রক্ষায় সর্বজনীন মানবতার রাজনীতির মাধ্যমে সব মানুষের জন্য মুক্ত জীবনের মুক্ত দুনিয়া গড়ে তোলার লক্ষ্য নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ও মানবতায় বিশ্বাসী সব মানুষের প্রতি আবেদন জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।