শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে স্থানীয়দের সাথে ডিসির মতবিনিময় সভা

মাসুদ হোসেন প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩১ পিএম
চাঁদপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে স্থানীয়দের সাথে ডিসির মতবিনিময় সভা
চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের ২৩নং পাইকাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন ও শিক্ষার মানোন্নয়নে স্থানীয় অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্ধোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত এর সভাপতিত্বে ও ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী মোঃ এমরানের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভব রঞ্জন দাস।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস, আশিকাটি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবু বকর মানিক, আশিকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ ইউছুফ মিন্টু মিয়াজী, সাধারণ সম্পাদক কাজী আলী আশরাফ রিপন, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান সুমন, আশিকাটি ইউপি সদস্য মোঃ তাফাজ্জল কাজী তাফু, ২৩নং পাইকাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ সরকার, সহকারী শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, মোঃ তাফাজ্জল হোসেন মজুমদার, আছমা আক্তার, নুরজাহান আক্তার, ফারজানা সিদ্দিকা, আকলিমা আক্তার, আশিকাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ হৃদয় মাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল গাজী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital