বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

অপারেশন ডেভিল হান্ট : চাঁদপুরে গ্রেফতার ৩১

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৩৭ এম
অপারেশন ডেভিল হান্ট : চাঁদপুরে গ্রেফতার ৩১

যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অপারেশন ডেভিল হান্টে চাঁদপুরে গত ২৪ ঘন্টায় ২৩ জনকে আটক করা হয়েছে।

এছাড়া এই অভিযান শুরু থেকে এই পর্যন্ত সর্বমোট ৩১ জনকে আটক করা হয়।
চাঁদপুর জেলা পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মঙ্গলবার চাঁদপুর শহরের ওয়ারলেস এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সরাসরি হামলায় জড়িত এবং একাধিক মামলার আসামি চাঁদপুর পৌর এলাকার ১৩ নং ওয়ার্ডের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সভাপতি কাকন গাজীকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এদিকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফরিদগঞ্জ ও শাহরাস্তি থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসরুল আলম কামরুল এবং শাহরাস্তি উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক মাহফুজুল কবির।

Model Hospital

এদিকে চাঁদপুরে এলজি গান, ৩ রাউন্ড গুলিসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও একটি মিনি ট্রাকসহ ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার এলাকা থেকে ডাকাতদের আটক করে চাঁদপুর জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ।

আটকৃত ডাকাতরা হলেন, বেলাল হোসেন (৩৮), মো. সুজন (২৯), লিটন (২৫), আ. হালিম রকি (২৩) ও মামুন (৩৮)। এদের সবার বাড়ি নোয়াখালী ও লক্ষীপুর জেলায়।

এ সময় ৫ ব্যাক্তিকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে একটি শটগান, তিনটি শটগান এ্যামুনিশন, একটি ওয়ার রড কাটার, একটি গ্রাইন্ডার মেশিন, একটি নাট রেঞ্জ, দুটি পাইপ স্টিক, একটি মাঝারি হাতুড়ি, একটি চাকু, একটি শিলাই রেঞ্জ, একটি কাটিং প্লাস, একটি রশি, একটি গাড়ির নেমপ্লট যার নম্বর (১২-৫৭৫৬), তিনটি গ্যাস লাইট, তিনটি ইয়াবা সেবন পাইপ উদ্ধার করা হয়।

চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারি,

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital