বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিক-জনতার মুক্তি আসবে না : মাওলানা আতাউর রহমান

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪৯ পিএম
ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিক-জনতার মুক্তি আসবে না : মাওলানা আতাউর রহমান

চাঁদপুরে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, পরিবর্তিত পরিস্থিতির পর বিভিন্ন নামে ফ্যাসিস্টদের দোসররা পুনর্গঠিত হওয়ার চেষ্টা করছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী যে কোন কর্মকান্ড কঠোরহস্তে পূর্বের ন্যায় রুখে দাড়াবে দেশপ্রেমিক শ্রমিক-জনতা।

সরকার যায়, সরকার আসে কিন্তু শ্রমিক জনতার ভাগ্যের পরিবর্তন হয় না। শ্রমিক জনতার দুঃখ কষ্ট লাঘবে কেউ আন্তরিকতার পরিচয় দেয় না। আসলে ফ্যাসিষ্টদের পরাজয় হলেও ফ্যাসিবাদ বহাল তবিয়তে। এজন্য শ্রমিকদের কষ্ট লাঘবে শ্রমিকদেরকেই কাজ করতে হবে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী)’ সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিক-জনতার মুক্তি আসবে না। জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটানোর জন্য সাহসী ও জোরালো পদক্ষেপ নিলে জনতা সরকারের পাশে থাকবে। নতুন করে কোন ফ্যাসিবাদ তৈরি সুযোগ যাতে না পায় সে ব্যবস্থা করতে হবে। এজন্য রাষ্ট্র সংস্কার বেশি প্রয়োজন। সংষ্কার কাজ দ্রুত সম্পন্ন করে একটি ফলপ্রসূ নির্বাচন সময়ের অনিবার্য দাবি।

মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, গত ১৬ বছর ধরে কেউ ভোট দিতে পারেনি। আগামীতে যে নির্বাচন হবে সেখানে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবে ।দেশে যত আন্দোলন সংগ্রাম হয়েছে সেখানে শ্রমিকরা জীবন দিয়েছে কোনো শিল্পপতি জীবন দেয়নি। তারপরও শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পায়নি। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে কাজ করে যাচ্ছে। আজকের পর থেকে আর কোনো অন্যায় অত্যাচার হতে দেওয়া হবে না।

Model Hospital

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুহা. আবুল বাশার তালুকদার এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কামাল উদ্দিন আহমদ, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহা. জয়নাল আবেদীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, সহ-সভাপতি কে এম ইয়াসিন রাশেদ সানি, সেক্রেটারী শাহ্ জামাল গাজী সোহাগ, সাবেক অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, সাবেক কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মুহাম্মাদ মনির হোসেন পাঠান।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাও. আব্দুল কাদিরের পরিচালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা আনসার আহমদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা ইমরান হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা সভাপতি মুহাম্মদ রাকিব হোসেন, চাঁদপুর সদর উপজেলা সভাপতি ডাঃ মুহা.বেলাল হোসাইন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital