বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শীতবস্ত্র বিতরণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিজয়ীর ফ্রি মেডিকেল ক্যাম্প

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৫২ পিএম
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিজয়ীর ফ্রি মেডিকেল ক্যাম্প

বিজয়ীর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মোঃ এরশাদ হোসেন।

মহান শহিদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫’ উপলক্ষে ‘শ্রম কল্যাণ কেন্দ্র, চাঁদপুর’ এর আয়োজনে এবং ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থার’ সার্বিক সহযোগিতায় ৬০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয় এবং শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৩ ফ্রেবুয়ারি) ‘শ্রম কল্যাণ কেন্দ্র চাঁদপুর এর আয়োজনে এবং ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’ এর সার্বিক সহযোগিতায় অসহায় দরিদ্র মানুষ এবং শ্রমিক ও তাদের পরিবারবর্গের সদস্যদের জন্য পুরানবাজারের পাল পাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ৬০জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন, তাদেরকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

এছাড়াও শীত বস্ত্র প্রদান করা হয়।

রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ‘শ্রম কল্যাণ কেন্দ্র, চাঁদপুর’ এর ‘মেডিকেল অফিসার’ এবং ‘আয়ন-ব্যয়ন কর্মকর্তা’ ডা. মেহেদী হাসান শুভ।

Model Hospital

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মোঃ এরশাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা, চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটারিয়ান নেপাল চন্দ্র সাহা, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো: আশিক খান,‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থার’ ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান, শিক্ষক সুকুমার বাবু, মন্দির কমিটির প্রতিনিধি সম্রাটসহ বিজয়ীর ভলেনটিয়ারবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital