বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছাত্রলীগ নেতাকে থানায় দেখতে গিয়ে যুবলীগ নেতা আটক

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৪০ পিএম
ছাত্রলীগ নেতাকে থানায় দেখতে গিয়ে যুবলীগ নেতা আটক

ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের তিনজনকে আটক করেছে পুলিশ।

গত বুধবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরের মধ্যে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার দুওসুও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান চৌধুরী, উপজেলার পাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সবুজ।

জানা গেছে, বুধবার রাতে দুওসুও এবং পাড়িয়া ইউনিয়নে অভিযান চালিয়ে আটক করা হয় ছাত্রলীগ নেতা সবুজ ও ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমানকে।

Model Hospital

বৃহস্পতিবার দুপুরে থানা-পুলিশ আটক দুজনকে আদালতে পাঠানোর আগে দেখা করতে আসেন যুবলীগ নেতা হুমায়ুন কবির। দেখা করে ফেরার সময় থানার পাশে একটি ক্লিনিকের সামনে থেকে তাঁকেও আটক করে পুলিশ।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, আটক তিনজনের মধ্যে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পরে আটক যুবলীগ নেতাকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital