শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মোহনপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার শীতের কম্বল বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২, ১:৩৭ পিএম
মোহনপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার শীতের কম্বল বিতরণ

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তরের মোহনপুরে অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারী) সকালে ইউনিয়ন পরিষতের হলরুমে চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল।

শীতবস্ত্র বিতরণকালে ইউপি চেয়ারম্যান সামছুল হক চৌধুরী বাবুল স্থানীয় জনগণের উদ্দেশে বলেন, এই শীতবস্ত্র সামগ্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে আপনাদের জন্য উপহার হিসেবে এনেছি। শেখ হাসিনা এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে দিন রাত কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু এদেশের মানুষের জন্য নিজের জীবন দিয়ে গেছেন। আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এদেশের মানুষকে সুখী করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তিনি সমবেত সবাইকে বলেন, আপনারা সবাই জননেত্রীর জন্য দোয়া করবেন। বাংলাদেশেকে নিরাপদ রাখার জন্য তার আরও বহু বছর বেঁচে থাকা দরকার।

Model Hospital

এ সময় সহকারী শিক্ষা কর্মকর্তা মাহফুজ মিয়া, ইউপি সচিব জসিম উদ্দিন মজুমদার, ইউপি সদস্য বিল্লাল হোসেন তপাদার, মো. মিজানুর রহমান হাওলাদার, মো. ইব্রাহিম, শাহাদাত হোসেন, সিরাজুল ইসলাম, আলমগীর কবিরাজ, আল আমিন, মো. নাদিম, রিয়াদ হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য জেসমিন, পারুল আক্তার, উম্মে আয়মা লাইলী’সহ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital