বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

অপারেশন ডেভিল হান্টে

৭ দিনে চাঁদপুরে গ্রেফতার ৬৬, আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:১৭ পিএম
৭ দিনে চাঁদপুরে গ্রেফতার ৬৬, আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক
যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে ৭ দিনে শনিবার ১৫ ফেব্রুয়ারী পর্যন্ত ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে চাঁদপুরে গত ৭২ ঘন্টায় ৩৫ জনকে আটক করা হয়েছে। এছাড় এই অভিযান শুরু থেকে এই পর্যন্ত সর্ব মোট ৬৬ জনকে আটক করা হয়।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।
অপারেশন ডেভিল হান্টে চাঁদপুরে প্রথম আটক হয় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন (এসডু) পাটোয়ারী। গত রোববার (৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদপুর শহরের ট্রাক ঘাটস্থ নিজ বাসভবন থেকে সারাদেশ চলমান (অপারেশন ডেভিল হান্ট) অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনী, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জেলা পুলিশ ও চাঁদপুর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করে। তাকে এজাহারভুক্ত তিনটি রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখানো হয়।
এছাড়াও গত সোমবার (১১ ফেব্রুয়ারি) রাত ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিল হান্ট চলাকালীন ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি), ৩ রাউন্ড সিসা কার্তুজ, দেশীয় অস্ত্রশস্ত্র, একটি মিনি ট্রাক ও অন্যান্য যন্ত্রপাতি সহ ৫ পাঁচ ডাকাতকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে পাওয়া দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি), ৩ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্রশস্ত্র, ও অন্যান্য যন্ত্রপাতি এবং মেছের সামনে রাখা ডাকাতি কাজে ব্যবহৃত রেজিস্ট্রেশন বিহিন হলুদ রংয়ের একটি মিনি ট্রাক(নাম্বার- ঢাকা মেট্রো ন: ১২-৫৭৫৬) উদ্ধার করে জব্দ করা হয়।
এছাড়াও অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উল্লেখযোগ্য নেতাকর্মীদের মধ্যে রয়েছেন, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এস এম জয়নাল আবেদীন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাউসারুল আলম কামরুল, শাহরাস্তি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুল কবির, চাঁদপুর পৌর ১৩ নম্বর ওয়ার্ড নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সভাপতি কাকন গাজী, বাগাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন।
অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই চাঁদপুরে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অনেকেই আত্মগোপনে চলে গেছেন বলে জানা গেছে। কেউ কেউ নিরাপদ আশ্রয়ের সন্ধানে অন্যত্র চলে গেছেন, আবার কেউ বাড়িতে অবস্থান করলেও প্রকাশ্যে আসছেন না।
আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ চলমান থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চাঁদপুরসহ সারাদেশে এ অভিযান আরও জোরদার করা হতে পারে বলে সূত্র জানিয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital