বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বিএনপির জনসভা সফল করতে শাহমাহমুদপুর ইউনিয়নে প্রস্তুতি সভা

মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩৫ পিএম
চাঁদপুরে বিএনপির জনসভা সফল করতে শাহমাহমুদপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
চাঁদপুর জেলা বিএনপির জনসভা সাফল্যমন্ডিত করতে প্রস্তুতি সভা করেছে সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়নের মান্দারী তাজ সুপার মার্কেটের ২য় তলায় ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল ও অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উক্ত জনসভাকে কিভাবে সফল করা যায় তার জন্য বিভিন্ন মতামত ও প্রস্তুতি গ্রহন করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজির উপস্থাপনায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু তাহের খোকা, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজালাল দেওয়ান, সাংগঠনিক সম্পাদক সফিক কবিরাজ, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হাওলাদার, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহাবুব বেপারী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম পাটওয়ারী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন তপদার, ৬নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোঃ আলী হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারক হোসেন গাজী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর ছাত্তার বেপারী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজ খান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, সিনিয়র সহসভাপতি আরিফ তালুকদার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশেক এলাহী, দপ্তর সম্পাদক সাকিল গাজী, ইউনিয়ন কৃষকদলের সভাপতি সোহাগ খান, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আলমগীর খান, তাঁতীদলের সভাপতি শাহাদাত গাজী প্রমুখ।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাকের খন্দকার, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মজিবুর রহমান ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল পাটওয়ারী, যুব বিষয়ক সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরিফ কাজী, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফু হজি, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মমিন খান, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আকতার খান, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাজী, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অলিউল্লা বেপারী, ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সার্ভেয়ার আবদুল হামিদ, ইউনিয়ন তাঁতীদলের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন মল্লিকসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শুরুতেই কোরআন থেকে তেলোয়াত করেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজ খান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital