বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ছাত্র অধিকার পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫০ পিএম
চাঁদপুরে ছাত্র অধিকার পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁদপুরে ছাত্র অধিকার পরিষদের কেক কাটার মধ্য দিয়ে সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের নানা আয়োজনে চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের রসায়ন বিভাগ অডিটরিয়ামে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে সংগঠনটি।

সকাল ১১ টায় জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জিএম মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুন্নবীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক কাজী রাসেল, যুগ্ম আহবায়ক সাংবাদিক মো.জাকির হোসেন, সদস্য সচিব মাহমুদুল হাসান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা গনঅধিকার পরিষদের যুগ্ন সদস্য সচিব ওমর সালমান, হাসান মিজি, সদস্য আজমির খান উজ্জল, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এইচ এম শরিফ, সদর উপজেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব আল-আমিন সুমন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, চাঁদপুর সরকারি কলজ ছাত্রধিকার পরিষদের আহ্বায়ক ফারুক খাঁন, সদস্য সচিব আবু জাফর।

Model Hospital

এছাড়াও বাংলাদেশ ছাত্র-যুব-শ্রমিক ও গণঅধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিল।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।