বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে দুই ব্রিকফিল্ডকে ৯ লক্ষ টাকা জরিমানা

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:০১ পিএম
ফরিদগঞ্জে দুই ব্রিকফিল্ডকে ৯ লক্ষ টাকা জরিমানা

ফরিদগঞ্জ অবৈধ ২ ইটভাটাকে ৯ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

অবৈধ ভাবে ব্রিকফিল্ড পরিচালনা করায় চাঁদপুরের ফরিদগঞ্জে দুই ব্রিকফিল্ডকে ৯ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পৌর এলাকার চরবসন্ত এলাকায় অবস্থিত (টিএনবি) ব্রিকফিল্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ লক্ষ টাকা জরিমানা ও  পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন অবস্থিত গাজীপুর বাজার সংলগ্ন মাহাবুব চেয়ারম্যান (এমসিবি) ব্রিকফিল্ডকে ৫ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম জাহিদ হাসান।
জানা যায়, টিএনবি ও এমসিবি ব্রিকফ্লিল্ডকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ ভঙ্গ করায় ওই দুই ব্রিকফিল্ডকে নয় লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। পরবর্তীতে ইটভাটার কার্যক্রম পরিচালনার পূর্বে লাইসেন্সসহ সকল ধরনের বিধিমালা মেনে ইট ভাটা পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয়।
ফরিদগঞ্জ অবৈধ ২ ইটভাটাকে ৯ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম জাহিদ হাসান জানান, অবৈধ ইটভাটা পরিচালনা করায় ২০১৯ এর ১৫/১ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য অবৈধ ইটভাটায়ও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে সেনাবাহিনীর সদস্যরা, পরিবেশ অধিদপ্তরের চাঁদপুরের প্রকৌশলী মো. আব্দুল হান্নান, পরিদর্শক সরমিতা আহমেদ লিয়া, ফরিদগঞ্জ বন ও পরিবেশ অফিসার মো. কাউছার আহমেদ, ফায়ার সার্ভিসের দলনেতা বিল্লাল হোসেন ও থানার এএসআই কাউসার সঙ্গীয় ফোর্সসহ অভিযানে উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital