শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

অনলাইন গণমাধ্যমে ‘ফ্যাক্ট চেক’ ও সত্যতা যাচাই করা খুব জরুরি : ইউএনও মাহমুদা কুলসুম মনি

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:০৩ পিএম
অনলাইন গণমাধ্যমে ‘ফ্যাক্ট চেক’ ও সত্যতা যাচাই করা খুব জরুরি : ইউএনও মাহমুদা কুলসুম মনি
সংবাদের জন্য মানুষের দীর্ঘ অপেক্ষার দিন শেষ হয়েছে। অনলাইন গণমাধ্যমের কল্যাণে মুহূর্তের মধ্যেই বিভিন্ন সংবাদ এখন পাঠকের কাছে পৌঁছে যায়। ফলে অনলাইন গণমাধ্যমই হয়ে উঠেছে মানুষের ভরসাস্থল। তাই অনলাইন গণমাধ্যমে ‘ফ্যাক্ট চেক’ ও সত্যতা যাচাই করা খুব জরুরি। গণমাধ্যমগুলোকে সত্য-মিথ্যা যাচাই করে সংবাদ প্রকাশ করার বিষয়ে গুরুত্ব দিতে হবে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মতলব উত্তর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের অভিষেক ও সংবর্ধণা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি। এসময় তিনি অনলাইন গণমাধ্যমগুলোকে নিয়ম মেনে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজকে সচেতন করার আহ্বান জানান।
মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমানে সঞ্চালনায় অনলাইন গণমাধ্যমের উপর গুরুত্বারোপ করে এসময় বক্তব্য রাখেন ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল, উপজেলা প্রকৌশলী মো. মনির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাহবুব আলম লাভলু, মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান মা’য়াজ, কৃষি বিষয়ক সম্পাদক আতাউর রহমান প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, ছেংগারচর পৌর বাজার বনিক সমিতির সভাপতি মান্নান লস্কর, বিশিষ্ট ব্যবসায়ী আবু সাইদ বেপারী, মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক সময়ের আলোর স্টাফ রিপোর্টার কামরুজ্জামান হারুন।
পরে বিকেলে ছেংগারচর বাজারের স্কুল রোডস্থ নুরুল আবেদীন নিউমার্কেটে প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্ধোধন করেন ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল। এসময় অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাগজে ছাপার জন্য সংবাদের একটি নির্দিষ্ট সময়সীমা ছিল। রাত ৮টার পরে যত গুরুত্বপ‍ূর্ণ সংবাদই হোক তা ছাপা যেতো না। কিন্তু অনলাইন গণমাধ্যম সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দিন রাত ২৪ ঘণ্টাই সংবাদ পরিবেশনে সক্ষম। যার কারণে পাঠক যেকোনো সময়ের সংবাদ মুহূর্তেই পেয়ে যান। প্রযুক্তির এ যুগে কাগজে ছাপা সংবাদের দিন শেষ হয়ে আসছে বলেও মন্তব্য করেন তারা।
প্রিন্ট পত্রিকা গুলো একটি নির্দিষ্ট পরিমাণ সার্কুলেশনে সীমাবদ্ধ থাকলেও অনলাইন পোর্টাল গুলোর নিউজ মিলিয়ন মিলিয়ন পাঠকের কাছে পৌঁছে যায় সহজে।
অনলাইন প্রেসক্লাবের সদস্যরা কঠোর পরিশ্রমের মাধ্যমে সংবাদ সংগ্রহ করেন এবং তা মুহূর্তেই প্রকাশ করার মাধ্যমে পাঠকের কাছে পৌঁছে দেন। কাগজের পত্রিকায় প্রকাশিত খবর একদিন পর পাঠকের কাছে পৌঁছানোর কথা উল্লেখ করে তিনি বলেন, অনলাইন পত্রিকাগুলোর যাত্রা শুরুর পর থেকে দৈনিক পত্রিকাগুলোর গুরুত্ব কমে গেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital