বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে জমি সংক্রান্ত বিরোধের জেরে সৎ বোনের ভুট্টা গাছ কর্তন!

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:০৩ পিএম
মতলব দক্ষিণে জমি সংক্রান্ত বিরোধের জেরে সৎ বোনের ভুট্টা গাছ কর্তন!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় প্রতিপক্ষের বিরুদ্ধে সৎ বোনের ১২ শতাংশ জমির ভুট্টা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মতলব দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সুফিয়া বেগম।

সরেজমিনে জানা যায়, উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের ভানুরপাড় গ্রামের মৃত তৈয়ব আলী প্রধানের প্রথম সংসারের মেয়ে সুফিয়া বেগম তার পৈত্রিক সূত্রে পাওয়া ১২ শতাংশ জমিতে ফসল আবাদ করে আসছেন। সুফিয়া বেগমের সৎ ভাই গিয়াসউদ্দিন, হাসান, হোসেন, বোরহান, শাকিল, ফরহাদসহ আরও কয়েকজন দীর্ঘদিন ধরে জমি দখলের চেষ্টা করে আসছেন। তারা সুফিয়াকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকিও দিয়ে আসছিল। জমি সংক্রান্ত বিরোধের জেরে গত বুধবার দুপুরে গিয়াসউদ্দিন সহ অন্য ভাইয়েরা ঢাকা থেকে এসে সুফিয়া বেগমের আবাদ করা ১২ শতাংশ জমির ভুট্টা গাছ কেটে ফেলে।

প্রত্যক্ষদর্শী এলাকার আবুল বাশারের স্ত্রী হালিমা বেগম জানান, আমি ঘাঁষ কাটছিলাম এসময় আমার হাত থেকে জোর করে কাচি নিয়ে ভূট্টা গাছগুলো কেটে ফেলে তারা। অপর প্রত্যক্ষদর্শী খাদিজা বেগম বলেন, আমি তাদেরকে বাঁধা দিলে তারা বলেন, আমাকে খালের পানিতে ফেলে দেবে। মো. আলহাজ উদ্দিন নামে আরেক প্রত্যক্ষদর্শী বলেন, আমিও তাদেরকে ভূট্টা গাছ কাটতে নিষেধ করেছি। বলেছি ফসল উঠে গেলে বসে সমাধান করা হবে। তারা আমার কথা না শুনে ভূট্টা গাছগুলো কেটে চলে যায়।

Model Hospital

এ বিষয়ে ভূক্তভোগি সুফিয়া বেগম বলেন, আমার আব্বা মারা যাওয়ার পর থেকে সৎ ভাইয়েরা আমার দখলি জমি জোরপূর্বক দখল করতে চাইছে। এরই ধারাবাহিকতায় আমার ভূট্টা গাছ কেটে তারা পালিয়ে যায়। আমি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মেম্বার-চেয়ারম্যানকে জানিয়েছি। এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় একটি অভিযোগ করেছি। আমি প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত গিয়াসউদ্দিনের মোবাইলে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ্ আহাম্মদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital