বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

মাসুদ হোসেন প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:১১ পিএম
মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে উক্ত বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উক্ত বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আল এমরান খাঁন।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খাঁন বলেন, সমাজ পরিবর্তনে তরুণদের ভূমিকা অন্যন্য। গণঅভ্যুত্থানেও তাদের ব্যাপক ভূমিকা ছিল। তিনি শিক্ষার্থীদের আলোকিত মানুষ ও প্রকৃত দেশপ্রেমিক হওয়ার পাশাপাশি প্রযুক্তির সর্বশেষ জ্ঞান সম্পন্ন আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ গ্রহণ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, তোমাদের মধ্যে যার যে প্রতিভা রয়েছে সে সেই বিষয় নিয়ে অগ্রসর হও। সে যোগ্যতা নিয়েই আগামীর সমাজ ও দেশ প্রতিনিধিত্ব করবে।
জয়-পরাজয় নয়, সুস্থ্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণই বড় কথা। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা বজায় রাখে এবং মন প্রফুল্ল করার মাধ্যমে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করে। পড়াশোনা ও জ্ঞানচর্চাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, ইউপি সদস্য কবির হোসেন রনি প্রমূখ। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে শিক্ষার্থীরা একেক করে দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশ করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে আমন্ত্রিত অতিথিবৃন্দকে ব্যাচ পড়িয়ে ও ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদিরের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কাসেম, উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক মোঃ হোসেন, সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী সহ অত্র এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital