বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরের

লোধেরগাঁও সপ্রাবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০৩ পিএম
লোধেরগাঁও সপ্রাবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৩২নং লোধেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিভিক কুইজ প্রতিযোগিতা ও কাবিং এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়ে পুরস্কার লাভ করেন।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ, সুধীজন, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানটি বেশ উপভোগ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আকতার হোসেন মিজি।
সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসেন পাটওয়ারী ও মোঃ নাছির উদ্দিন খানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল কাইয়ূম ফারুকী, ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদার, শিক্ষানুরাগী নুর মোহাম্মদ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবক কমিটির সভাপতি শাহাদাত হোসেন মিঠু, সহ-সভাপতি মোঃ ফারুক, ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক মানিক পাটওয়ারী, ৭নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মিলন মিজি, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজিসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার সুধীজন, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুন্নাহার, নিগার তাহমিনা, উম্মে হাবিবা খুকি, দিলরুবা আক্তার।
পরে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital