শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

৫টি সেরা পুরষ্কার নিয়ে আরটিসি ট্রেনিং শেষ করলেন চাঁদপুরের রোটার‍্যাক্ট অমরেশ দত্ত জয়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪১ পিএম
৫টি সেরা পুরষ্কার নিয়ে আরটিসি ট্রেনিং শেষ করলেন চাঁদপুরের রোটার‍্যাক্ট অমরেশ দত্ত জয়
কৃতিত্বের সাথে ৫টি সেরা পুরষ্কার নিয়ে আরটিসি ট্রেনিং-২০২৫ সফলভাবে শেষ করেছেন চাঁদপুরের রোটার‍্যাক্ট অমরেশ দত্ত জয়। তিনি রোটার‍্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুরের ভাইস প্রেসিডেন্ট হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।
২২ ফেব্রুয়ারী শনিবার বিকালে তিনি ট্রেনিং শেষে ৫টি পুরষ্কারের তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, রোটার‍্যাক্ট অমরেশ দত্ত জয়ের অর্জনগুলো হচ্ছে বেকারের আত্মকাহিনী শিরোনামে একক অভিনয়ে ১ম, রম্য সংবাদ শিরোনামে দ্বৈত অভিনয়ে ১ম, খ্যাতির বিড়ম্বনা নিয়ে আরজে’ এর অভিনয়ে ৩ জনের অভিনয়ে ১ম, সেকালের সিনেমা শিরোনামে দলগত অভিনয়ে ১ম এবং দলগত শিষ্টাচারে তাদের দল ভিশনারিজ এর হয়ে বেষ্ট টিম হিসেবেও ১ম স্থান অর্জন করেন।
ময়ময়সিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোটার‌্যাক্ট ক্লাবের সদ‌স্যদের ৩৪তম রোটার‌্যাক্ট ট্রেনিং ক্যাম্পে প্রতিবছরই পেশাগত দক্ষতা উন্নয়ন, নেতৃত্বগুণ বিকাশ ও সংগঠনের কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালা হয়।
বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফা‌রেন্স কক্ষে এই কর্মশালার সমাপনী অনু‌ষ্ঠিত হয়। এই কর্মশালায় সারা দেশ থেকে রোটারি ইন্টারন্যাশনালের ৩৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন। এবারের স্লোগান ছিলো ‘প্রজন্মের সেতুবন্ধন, আগামীর নির্মাণ।’ ছয় দিনব‌্যাপী এই কর্মশালার সমাপনীতে গ্র‌্যাজু‌য়েট ট্রেনিং ইন্স‌টি‌টিউ‌টের (জিটিআই) পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়ার সভাপ‌তি‌ত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাকৃ‌বির উপাচার্য অধ‌্যাপক ড এ‌ কে ফজলুল হক ভূঁইয়া। বি‌শেষ অ‌তি‌থির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির ছাত্র বিষয়ক উপ‌দেষ্টা অধ‌্যাপক ড মো শ‌হীদুল হক, প্রক্টর অধ‌্যাপক ড মো আব্দুল আলীম, বাকৃ‌বির‌ শিক্ষক স‌মি‌তির সভাপ‌তি অধ‌্যাপক ড মো র‌ফিকুল ইসলাম সরদার, বাংলা‌দেশ‌ সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত ক‌্যা‌প্টেন ড মো মে‌হেরুল হাসান এবং কোর্স কো অর্ডিনেটর মোজা‌ম্মেলহকসহ অন্যান্য রোটারিয়ান সদস্যরা।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রোটার‌্যাক্ট অমরেশ দত্ত জয় বলেন, শিক্ষার্থী‌দের পেশাগত এবং আত্ম-উন্নয়নের জন‌্য রোটার‌্যাক্ট অন‌্যতম সংগঠন। এখা‌নে তা‌দের দক্ষতা বৃ‌দ্ধির জন‌্য প্রত্যেক বছর প্রশিক্ষ‌ণে যাওয়ার ব‌্যবস্থা করা হয়। যেখা‌নে অ‌ফিস ব‌্যবস্থাপনা ও প‌রিকল্পনাসহ নানান বিষ‌য়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এখন পর্যন্ত রোটার‌্যাক্ট অব এ‌গ্রি ভা‌র্সিটি ক্লাব ১ হাজার ৪৭৭ জন‌ শিক্ষার্থী‌কে প্রশিক্ষণ দি‌য়ে‌ছে। দে‌শের প্রতি‌টি ক্লাব থে‌কে প্রতি‌যো‌গিতার মাধ‌্যমে ১জন ক‌রে প্রশিক্ষ‌নের সু‌যোগ পায়। আমিও রোটার‍্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুরের থেকে এখানে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। আশা করবো এখান থেকে প্রাপ্ত শিক্ষাকে কাজে লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি দে‌শের আর্থসামা‌জিক উন্নয়‌নে দে‌শের নানান কর্মক্ষে‌ত্রে দক্ষতা ও সুনামের সা‌থে কাজ কর‌ে যাবো। আমার চলার পথের শুভকামনায় সকলের আশির্বাদ প্রত্যাশা করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital