বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন জালাল

শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে হবে

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৪৩ পিএম
শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে হবে

মতলব উত্তর উপজেলার লুধুয়া হাইস্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

মতলব উত্তর উপজেলার লুধুয়া হাইস্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারী) সকালে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আস্থা ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন জালাল।
প্রধান অতিথির বক্তব্যে শাহনাজ শারমিন জালাল বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে হবে। শিক্ষার্থীরা খেলাধুলায় ব্যস্ত থাকলে বিপথে পা বাড়াতে পারবে না। জীবন বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। শুধু গ্রন্থগত বিদ্যা শিক্ষার্থীদের জীবনে সফলতা এনে দিতে পারে না।
তিনি বলেন, জীবনের সার্বিক সফলতার জন্য লেখা-পড়ার পাশাপাশি খেলাধূলার অভ্যাস গড়ে তুলতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরীদের শারীরিক মানসিক ও মনোবল বৃদ্ধি পায়।
তিনি আরো বলেন, বর্তমান তরুণ প্রজন্ম ও ছাত্র-ছাত্রীরাই বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য আমরা আশা করব খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে যে বহিঃপ্রকাশ ঘটবে, সেই বহিঃপ্রকাশের মাধ্যমে আমরা একটি সুশৃঙ্খল জাতি ও সুন্দর সমাজ গড়ে তুলতে পারব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মো. জাকির হোসেন, মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ রবিউল হক, লুধুয়া মাদ্রাসার সভাপতি ইঞ্জিনিয়ার মো. বোরহান উদ্দিন সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাইফুল ইসলাম, সমাজসেবক মোঃ ফারুকুল ইসলাম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, শিক্ষানুরাগী বোরহান উদ্দিন দেওয়ান। অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারী শিক্ষক হুমায়ূন কবির।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital