বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চর্যাপদ সাহিত্য একাডেমির পুরস্কার গ্রহণ ১০ জনের

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০৮ পিএম
চর্যাপদ সাহিত্য একাডেমির পুরস্কার গ্রহণ ১০ জনের

নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো চর্যাপদ সাহিত্য একাডেমির কবিতা উৎসব-২০২৫।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় চাঁদপুর শহরের ইউরেশিয়া চাইনিজ রেস্টুরেন্টে সবুজ ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত খ্যাতিমান কথাসাহিত্যিক নাসরীন জাহান। প্রধান আলোচক ছিলেন জলছবি সম্পাদক কবি জামসেদ ওয়াজেদ।

অনুষ্ঠানে দেশের ১০ গুণী ব্যক্তির হাতে তুলে দেয়া হয় চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার ২০২৩ ও ২০২৪।

কবিতায় আশরাফ আহমদ, কথাসাহিত্যে নাহিদা আশরাফী, গবেষণা সাহিত্যে হাসান আলী, সংগীতে শহীদুল্লাহ ফরায়জী, চারুকলায় মোহাম্মদ আজাদ হোসেনের হাতে ২০২৩, কবিতায় হোসেন দেলওয়ার, সংগীতে মিল্টন খন্দকার, শিশুসাহিত্যে হাসনাত আমজাদ, সংগঠনে গৌরাঙ্গ সাহা, বিপ্লব ও গণমিছিলের কণ্ঠস্বর বিভাগে রকিব লিখনের হাতে ২০২৪-এর পুরস্কার তুলে দেয়া হয়।

Model Hospital
অনুভূতি জানিয়ে বক্তব্য রাখছেন

একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে, মহাপরিচালক রফিকুজ্জামান রণি ও উদযাপন পরিষদের সদস্য সচিব শিউলী মজুমদারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা সংসদের সাবেক সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র দাস।

স্বাগত বক্তব্য দেন সংগঠনের উপমহাপরিচালক দুখাই মুহাম্মাদ।

শুভেচ্ছা বক্তব্য দেন চর্যাপদ একাডেমির উপমহাপরিচালক নন্দিতা দাস, সহকারী পরিচালক ফেরারী প্রিন্স ও সিসিডিএ-এর চাঁদপুর সদর উপজেলার সমন্বয়কারী নার্গিস আক্তার। শংসাপত্র পাঠ করেন নন্দিতা দাস, জয়ন্তী ভৌমিক, আইরিন সুলতানা লিমা, কামরুন্নাহার বিউটি, রিমি মজুমদার, দিপান্বিতা দাস, সাথি, নাজমুল ইসলাম, খাদিজা মুন্নি ও গীতিকবি রাসল ইব্রাহীম।

প্রথমেই সোম দত্তের পরিচালনায় নৃত্যধারা সংগঠনের একঝাঁক তরুণশিল্পী নৃত্য পরিবেশন করেন। তারপর দিলীপ ঘোষের হাওয়াইয়ান গিটার, রবীন্দ্র মজুমদারের গান ও বাচিকশিল্পীদের কবিতা আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

২০১৯ সাল থেকে চর্যাপদ সাহিত্য একাডেমি নিয়মিত পুরস্কার প্রদান করে আসছে। এবার অনুষ্ঠান পার্টনার ছিলো ফোকাস মোহনা ও ইয়ূথ ফোরাম বাংলাদেশ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।