শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মমরুজকান্দি সপ্তগ্ৰাম উচ্চ বিদ্যালয় 

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ, দোয়া ও  আলোচনা সভা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩৮ পিএম
এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ, দোয়া ও  আলোচনা সভা
মতলব উত্তর উপজেলার মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে  মিলাদ দোয়া ও আলোচনা সভার  আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি  আলাউদ্দিন মুন্সি।
মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম সভাপতিত্বে ও সহকারি শিক্ষক শাহাদাত হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, সমাজসেবক খোরশেদ আলম জমাদার, ম্যানেজিং কমিটির সদস্য লিটন জমাদার, উপজেলা বিএনপি নেতা মিজানুর রহমান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন মন্ডল, উত্তর ইসলামাবাদ সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসান সহ আরো অনেকে।
এ সময় বিদায় শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদ্যালয়ের মসজিদের উন্নয়নের কাজের  জন্য ৪০ হাজার টাকা অনুদান তুলে দেওয়া হয়।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital