শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ঢাবিতে বৈষম্যবিরোধীদের দুই পক্ষের হট্টগোল

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৩৫ পিএম
ঢাবিতে বৈষম্যবিরোধীদের দুই পক্ষের হট্টগোল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হট্টগোল তৈরি হয়েছে। এমতাবস্থায় আজ বুধবার নতুন সংগঠনের ঘোষণা হবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

জানা যায়, বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নতুন ছাত্রসংগঠনের ঘোষণা করার কথা ছিল। তবে বিকেল ৫টা পর্যন্ত দলের নাম বা নেতৃত্ব কোনো কিছুই ঘোষণা করেননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

মূলত নতুন ছাত্রসংগঠনের ঘোষণা নিয়ে মধুর ক্যান্টিনে বিক্ষোভ শুরু করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেল ৪টার দিকে তারা বিক্ষোভ শুরু করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৫টা) সেখানে বিক্ষোভ ও হট্টগোল চলছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি, ছাত্রদের নতুন দলটির কমিটি গঠন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাধান্য দিয়ে।

Model Hospital

সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন।

এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নতুন ছাত্রসংগঠনের নাম দেওয়া হবে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’। সংগঠনটির আহ্বায়ক করা হচ্ছে আবু বাকের মজুমদারকে। যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক ছিলেন।

এ ছাড়া সগঠনটির সদস্যসচিব হিসেবে জাহিদ আহসান, মুখ্য সংগঠক হিসেবে তাহমীদ আল মুদাসসির দায়িত্ব পেয়েছেন। আর সংগঠনের মুখপাত্র হয়েছেন আশরেফা খাতুন।

আর ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক হয়েছেন আবদুল কাদের। পাশাপাশি সদস্য সচিব হিসেবে মহির আলম, মুখ্য সংগঠক হিসেবে হাসিব আল ইসলান ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফিয়া রেহনুমা হৃদি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital