শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চলতি বছরের শেষ নাগাদ সংসদ নির্বাচনের পরিকল্পনা আছে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০৮ পিএম
চলতি বছরের শেষ নাগাদ সংসদ নির্বাচনের পরিকল্পনা আছে: প্রধান উপদেষ্টা

ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন জার্মান সরকারের কমিশনার জারাহ ব্রুহন

চলতি বছরের শেষ নাগাদ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জার্মান সরকারের কমিশনার জারাহ ব্রুহন তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা জানান।

নির্বাচন ও সংস্কার কার্যক্রম বাস্তবায়নে জার্মানির সহায়তা কামনা করে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশের জন্য আমাদের আপনাদের সহায়তা প্রয়োজন। আমরা সাধারণ নির্বাচনকে সফল করতে কঠোর পরিশ্রম করছি।

তিনি আরও বলেন, ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক গভীর করতে চায় বাংলাদেশ।

Model Hospital

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা জার্মানির জনগণ ও তাদের অর্থনীতির প্রশংসা করে বলেন, জার্মানি বিশ্বের অনেক ক্ষেত্রে, বিশেষ করে ভারী শিল্পের ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে আসছে।

তিনি বলেন, আমাদের জার্মানির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে আমরা এক বিশেষ সম্পর্ক চাই—একটি ভিন্ন ধরনের সম্পর্ক।

এসময় জারাহ ব্রুহন অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তার শাসনামলে বাংলাদেশ সমৃদ্ধ হবে। তিনি বলেন, আমি আপনার কাজের বড় ভক্ত।

সাক্ষাৎকালে ব্রুহন অধ্যাপক ইউনূসের চালু করা ‘থ্রি জিরো’ আন্দোলন, সামাজিক ব্যবসা, দারিদ্র্য দূরীকরণ উদ্যোগ এবং কল্যাণ রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়েও আলোচনা করেন।

জারাহ ব্রুহন সামাজিক ব্যবসা ও ক্ষুদ্র ঋণ সম্পর্কে জানার জন্য বাংলাদেশ সফরে এসেছেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের এসডিজি বিষয়ক সিনিয়র সচিব ও প্রধান লামিয়া মোরশেদ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital