বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে কালিকাপুর উবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২৩ পিএম
মতলব দক্ষিণে কালিকাপুর উবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় এডহক কমিটির সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গাউছুল আজম পাটওয়ারী।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. হুমায়ুন কবিরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ¦ আনোয়ার হোসেন ভূঁইয়া শমেষপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম সরকার, নারায়ণপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা প্রধান প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুর রহিম।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান প্রধান, সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম সরকার, বিদ্যালয়ের দাতা সদস্য একেএম কবির হোসেন প্রধান, অভিভাবক সদস্য এবং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. শাহআলম সরকার, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, মানিক মোল্লা, উপজেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক মালেক পাটোয়ারী, নারায়ণপুর পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সজিব মজুমদার, শিক্ষক প্রতিনিধি খোরশেদ আলম, সৈয়দ আহম্মদ, রোবানা পারভিন, ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তালেব মুন্সি, নারায়ণপুর পৌর সেচ্ছাসেবকদল নেতা মো. পারভেজ, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোস্তাক আহম্মেদ, আঃ সাত্তার বিএসসি, মিজানুর রহমান, সমাজ সেবক আইযুব প্রধান, যুবদল নেতা আওলাদ হোসেন মেরিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital