বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রমাদানের তাৎপর্য ও যাকাত শীর্ষক আলোচনা সভা

যাকাতভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার মধ্যেই অর্থনৈতিক মুক্তি : আবু নছর আশরাফী

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫৪ পিএম
যাকাতভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার মধ্যেই অর্থনৈতিক মুক্তি : আবু নছর আশরাফী

বাংলাদেশ জামায়েতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে রমাদানের তাৎপর্য ও যাকাত শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস ও বাংলাদেশ জামায়েতে ইসলামী চাঁদপুর জেলা ওলামা বিভাগের সভাপতি মুহাদ্দিস আবু নছর আশরাফী।

হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস ও বাংলাদেশ জামায়েতে ইসলামী চাঁদপুর জেলা ওলামা বিভাগের সভাপতি মুহাদ্দিস আবু নছর আশরাফী বলেছেন, রহমত, মাগফিরাত ও জাহান্নামের আগুন থেকে মুক্তির বারতা নিয়ে আবারো আমাদের মাঝে হাজির হচ্ছে মহিমান্বিত মাস পবিত্র মাহে রমজান। তাই এ মাসে যথাযথভাবে সিয়াম ও কিয়াম পালনের মাধ্যমে নিজেদের গুনাহ মাফে আত্মনিয়োগ করতে হবে। তিনি প্রান্তিক শ্রেণির রোজাদারদের সিয়াম পালমে সার্বিক সহযোগিতা করার জন্য সমাজের সহৃদয় ও বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহবান জানান।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে ইউরেশিয়া কনভেনশন হলে বাংলাদেশ জামায়েতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে আয়োজিত রমাদানের তাৎপর্য ও যাকাত শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

তিনি বলেন, নামাজ রোজার মতই যাকাত আদায় করা একটি ফরজ ইবাদত। একজন মুসলমান হিসেবে নামাজ ও রোজার ফরজ বিধানকে আমরা সঠিকভাবে পালন করলেও যাকাত আদায়ের ক্ষেত্রে আমাদের সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। যাকাত হলো সম্পদের পবিত্রতা ও পরিশুদ্ধি অর্জন করার সর্বোত্তমপন্থা এবং এটা দরিদ্র ও হতবঞ্চিতদের হক।

তিনি আরও বলেন, এই হক তাদের কাছে নির্ধারিত নিয়মে পৌঁছানো জরুরি। পবিত্র কুরআনে যেখানে আল্লাহর পক্ষ থেকে নামাজের কথা বলা হয়েছে, সাথে সাথেই যাকাতের কথাও সেখানে বলা হয়েছে। পবিত্র কুরআনে যাকাত প্রদানের ৮টি খাত রয়েছে। সুতরাং সম্পদশালী ব্যক্তিকে ঈমানদার হতে গেলে অবশ্যই তার সম্পদের যথাযথ হিসাব কিরে নির্ধারিত যাকাত দিতে হবে। যাকাত ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার মধ্যেই আর্ত-মানবতার অর্থনৈতিক মুক্তি রয়েছে। আর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই যাকাতভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি সাহেবে নেসাবগনকে রমজানের শুরুতেই যাকাত আদায়ের মাধ্যমে আল্লাহর ইবাদত বন্দিগীতে আত্মনিয়োগ করার আহবান জানান।

Model Hospital

অনুষ্ঠানে চাঁদপুর শহর জামায়াতের আমীর এডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলায়েত হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, শহর জামায়াতের প্রবীণ সদস্য কাজী মুরাদ, শুরার সদস্য সফিক সেলিম, এড. মামুন মিয়াজী, গোলাম মাওলা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital