বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রশাসনিক আপীল ট্রাইব্যুনালের

সরকার পক্ষের আইনজীবী হলেন ফরিদগঞ্জের ফারুক তপাদার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:০৪ পিএম
সরকার পক্ষের আইনজীবী হলেন ফরিদগঞ্জের ফারুক তপাদার

ফরিদগঞ্জ উপজেলার কৃতী সন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. মো. ফারুক হোসেন তাপাদারকে প্রশাসনিক আপীল ট্রাইব্যুনালের (হাইকোর্ট বিভাগের মর্যাদায়) সরকার পক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়-এর সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) কর্তৃক ২৩/০২/২০২৫ খ্রি. তারিখে জারিকৃত নং সলিসিটর/প্রশাসনিক ট্রাইব্যুনাল/৭০/০৯-৩১ নং বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিয়োগ প্রদান করা হয়।

মো. ফারুক হোসেন তপাদার ১৯৮৯ সালে ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৩ সালে বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্তির মাধ্যমে আইন অঙ্গনে তাঁর যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২০১৯ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অনুমোদনপ্রাপ্ত হয়ে সুনামের সাথে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।

তিনি প্রশাসনিক ট্রাইব্যুনালের ও প্রশাসনিক আপীল ট্রাইব্যুনাল বার এসোসিয়েশনের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন।

বর্তমানে বাংলাদেশ ওয়াকিং ক্লাবের প্রেসিডেন্ট এবং সাউথইস্ট ইউনিভার্সিটি ল’ ইয়ার্স এসোসিয়েশন (সুপ্রিম কোর্ট) শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।